বাদ দিয়ে প্রধান বিষয়সূচিতে যান

Ryder আমাদের API সংযুক্ত করে ১০০,০০০-এর বেশি রাইড সম্পন্ন করেছে

Ryder আমাদের API সংযুক্ত করে ১০০,০০০-এর বেশি রাইড সম্পন্ন করেছে

এই সময়ে, যখন কমপ্লেক্স ট্রান্সপোর্টেশনের প্রয়োজনে এমন কোম্পানীগুলি কাস্টমারদের উন্নত অভিজ্ঞতার জন্য নতুন উপায় খুঁজছে। এই চাহিদা সফলভাবে পূরণ করার জন্য আমাদের সমাধানগুলির ওপর নির্ভরশীল রয়েছে।

আজ রাইডার জানিয়েছেন যে, তারা Uber for Business-এ ১০০,০০০-এরও বেশি রাইডের ব্যবস্থা করেছে। আমাদের API (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস)-এ সরাসরি সংযোগের মাধ্যমে, Ryder রাইডের জন্য অনুরোধ করতে, ম্যানেজ করতে এবং মাসিক ভিত্তিতে পে করতে পারে। স্মুথ ইন্টিগ্রেশনটি Ryder-কে তাদের স্টাফ এবং কাস্টমারদের অভিজ্ঞতা আরো উন্নত করতে সহায়তা করে।

দক্ষতার সাথে এগিয়ে যেতে একসঙ্গে কাজ করা

কয়েক বছর আগে, Ryder Fleet Management Solutions-এর চিফ টেকনোলজি অফিসার (Chief Technology Officer) Rich Mohr, তাঁর অর্গানাইজেশনের কাস্টমারের অভিজ্ঞতার মান উন্নত করা এবং পুরো গ্রুপ জুড়ে কার্যকারিতা বাড়ানোর ক্ষেত্রে বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। ভালোভাবে বিশ্লেষণ করার পর তিনি বুঝতে পারেন যে, গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য অনেক সময় নষ্ট হয়েছিল। এরপর টিমটি পরিবহন ব্যবস্থায় কার্যক্রম বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছিল।

সে সময়, কোনো ভেহিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার বা টেকনিশিয়ানের যদি রাইডার বা কাস্টমারের কোনো লোকেশনে যাওয়ার প্রয়োজন হতো, তবে হয় অন্য একজন এমপ্লয়িকে তাদের নিয়ে যাওয়ার জন্য ফেসিলিটি থেকে বেরিয়ে আসতে হতো, অথবা তাদের ব্যবহারের জন্য একটি লোনার ভেহিক্যাল দেওয়া হতো। এতে একটি ভাড়া গাড়ি ডেলিভারি করার জন্য প্রয়োজনীয় মাইলের সংখ্যা কার্যত দ্বিগুণ হয়ে গেছে। একই নিয়ম প্রযোজ্য ছিল, যদি কোনো Ryder গাড়ি নষ্ট হয়ে যেত এবং রাস্তার পাশে সহায়তার জন্য প্রয়োজন হতো। বিভিন্ন বিকল্পগুলো বিবেচনা করার পর, Mohr তাঁর প্রতিষ্ঠানের বিশেষ চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আমরা কীভাবে সহায়তা করতে পারি তা জানতে Uber-এর সঙ্গে যোগাযোগ করেন।

Ryder কাস্টমারদের গাড়ির সাথে নির্বিঘ্নে যুক্ত করা

Uber for Business টিম রাইডারের ওয়ার্কফ্লো এবং ট্রান্সপোর্ট সম্পর্কিত বাধাগুলো চিহ্নিত করতে অনেক সময় দিয়েছে। Uber-এর সুপারিশের ভিত্তিতে, রাইডার ইউনাইটেড কিংডম ও কানাডায় তাদের ৮০০টি রেন্টাল লোকেশনে নির্দিষ্ট কিছু এমপ্লয়িদের জন্য Uber for Business চালু করেছে। এর ফলে Ryder-এর স্টাফরা ওয়েবের ভিত্তিতে ড্যাশবোর্ড ব্যবহার করে রাইডের জন্য অনুরোধ ও ম্যানেজ করতে পারতেন ও মাসে একবারের বিলের মাধ্যমে পেমেন্ট করতে পারতেন। কাস্টমারদের ড্রপঅফ করা বা পিকআপ করার সময় টোল ও ফুয়েলের জন্য খরচে তারা সাথে সাথেই সেভিংস দেখতে পাবেন।

Mohr বলেন, “আমাদের অধিকাংশ কাস্টমার তাঁদের ট্রাকটি সার্ভিস করানোর জন্য নিয়ে আসতে চান এবং অন্য কোনো গাড়ি নেওয়ার চেয়ে বাড়ি ফেরার জন্য একটি রাইড পেতে বেশি পছন্দ করেন।” “যদিও বিকল্প গাড়ির ব্যবস্থা করা একটু সমস্যার ছিল, তবুও আমাদের স্টাফদের তা দিতে হতো কারণ কাস্টমারদের বাড়ি পৌঁছে দিলে সাইটে একজন কম স্টাফ থাকত। যদি তারা সত্যিই রাইড সম্পন্ন করেছিল, তাহলে সেটি তাদের সময়ের সর্বোত্তম ব্যবহার ছিল না।”

আরও ইন্টিগ্রেশনের জন্য রাইড-লেভেলের ডেটা পাওয়া যায়

Uber-এ কাস্টমারদের রাইড সার্ভিস দেওয়ার প্রাথমিক সাফল্যের পর, Mohr এবং তাঁর টিম এই সার্ভিসটি আরো বেশি কাস্টমারের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। একই সাথে তাঁরা চেয়েছিলেন, ভাড়ার প্রতিটি জায়গার এমপ্লয়ীর যাতে এই সার্ভিস নিতে পারেন। এটি করার জন্য, Ryder-এর পুরোনো সিস্টেমগুলোর সঙ্গে আরো গভীর API-লেভেলে সংযোগ স্থাপন করার প্রয়োজন ছিল, single sign-on (SSO)-এর মতো ব্যবস্থা ছিল, যা সিকিউরিটি নিশ্চিত করা, ইউজারের পরিচয় যাচাই করা এবং সব জায়গায় সার্ভিসটি যাতে নেওয়া যেতে পারে তার জন্য বিস্তৃতির প্রয়োজন।

Mohr বলেন, “আমাদের প্রথমে অ্যাকাউন্টিং সংক্রান্ত বিষয়গুলো ঠিক করতে হয়েছিল, যাতে Uber থেকে পাওয়া ডেটা আমাদের ইনভয়েসিং এবং CRM সিস্টেমে যুক্ত হতে পারে।” “SSO ইন্টিগ্রেশনটি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি আমাদের HR-এর নির্ধারিত প্রোটোকল মেনে চলা এবং নিশ্চিত করে যে এমপ্লয়ীরা সংস্থায় যোগদান করার সাথে সাথেই Uber-এ রাইডের জন্য অনুরোধ করার সুযোগ পান এবং সংস্থা ছেড়ে যাওয়ার সাথে সাথেই—তাঁদের সেই অ্যাক্সেস রিমুভ করে নেওয়া হয়।”

সাধারণ রাইডের জন্য যে একটা API ইন্টিগ্রেশন ব্যবহার করে, সেটির মাধ্যমেই Ryder-এর স্টাফরা নিজেদের জন্যেও রাইডের অনুরোধ করতে পারেন। Uber-এর API SAP পেরোল সিস্টেম থেকে সঠিক এমপ্লয়ী নম্বর নেয় এবং নিশ্চিত করে যে সঠিক Ryder লোকেশন ও ডিপার্টমেন্টের নামে বিল পাঠানো হচ্ছে।

দৃশ্যমান ফলাফল

২০১৭ সালে পার্টনারশিপ শুরু হওয়ার পর থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় Ryder-এর রেন্টাল, সার্ভিস এবং মেইনটেন্যান্স ম্যানেজারের Uber for Business ব্যবহার করে ড্রাইভার ও টেকনিশিয়ানদের Ryder এবং কাস্টমারের লোকেশনে যাওয়ার জন্য পরিবহন সুবিধা পাচ্ছেন, যার ফলে কাস্টমারদের কাজের জন্য সময় নষ্ট হয় না এবং প্রতি-মাইলের আসা-যাওয়ার খরচ একটি নির্দিষ্ট ও অনুমান করার জন্য উপযুক্ত কাঠামোর মধ্যে রাখা সম্ভব হয়েছে।

Mohr বলেন “ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সাফল্যের জন্য সঠিক রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। Uber-এর API-এর সঙ্গে আমাদের সিস্টেম যুক্ত করার জন্য আমরা এমপ্লয়ি, অঞ্চল, গাড়ির লিজ, এবং আরো অনেক বিষয়ের ভিত্তিতে খরচের ব্যাপারটা বুঝতে পারছি। বিভিন্ন মতামত থেকে এই ডেটার সম্পর্কে জেনে বুঝেছি যে আমাদের ফান্ডগুলো কোথায় এবং কীভাবে খরচ হচ্ছে, সে বিষয়ে গভীর ধারণা পাওয়া যাচ্ছে।” তিনি আরো বলেন, “এখন আমরা বুঝেছি এই ডলারগুলো কীভাবে খরচ হচ্ছে, আমাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আরো আগে থেকে ব্যবস্থা নিতে পারছি।”

API ইন্টিগ্রেশন ব্যবহার করে, Ryder বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা ইনসাইট জানতে পেরেছে—যেমন প্রতিটি রাইডের গড় সময় এবং দূরত্ব—ফলে কোম্পানিটি স্টাফদের সময় ও অন্যান্য রিসোর্সগুলির ব্যবহার ভালোভাবে নিশ্চিত করতে পারছে। পাশাপাশি কাস্টমারদের চাহিদা পূরণের জন্যেও নিজের মতো করে ব্যবহার করতে পেরেছে। টিম যে গুরুত্বপূর্ণ মেট্রিক্সগুলো সংগ্রহ করেছে, সেগুলি হল:

  • ২০১৭ সাল থেকে Uber-এ ১,০০,০০০-এর বেশি রাইড সম্পন্ন হয়েছে
  • এখনো পর্যন্ত প্রতি ইউনিটের মোট খরচ ৪.৭% কমেছে
  • প্রতিটি ট্রিপের গড় দূরত্ব ২১ মাইল এবং সময় ৩০ মিনিট

Ryder-এর ভাইস প্রেসিডেন্ট এবং ডিভিশনাল CIO Ramesh Sundaresan বলেন, “এই API ইন্ট্রিগ্রেশনের ফলে আমাদের অ্যাপ্লিকেশনকে Uber-এর অ্যাপ্লিকেশন সার্ভিসগুলি সুবিধাজনক ও উন্নত করে তুলেছে। এখন Ryder-এর বিজনেস প্রসেসের মধ্যে Uber-এর এই সার্ভিসগুলি ব্যবহার করা যাচ্ছে।”

সমগ্র সুবিধাগুলোর মধ্যে রয়েছে:

  • প্রোডাক্টিভিটি বাড়ান এবং সময় বাঁচান
  • Ryder স্টাফদের আসল দায়িত্বের কাজগুলো থেকে কম সময়ের জন্য বিরত থাকতে হয়
  • কাস্টমারদের সন্তুষ্টি বাড়ানো
  • সেই অনুযায়ী স্টাফদের কাজের সময় ও প্রয়োজনীয় রিসোর্স অনুযায়ী ব্যবস্থা করার দক্ষতা

“Uber-এর সঙ্গে টিম করে কাজ করার জন্য আমাদের কার্যক্রম আরো দক্ষতার সঙ্গে বৃদ্ধি করতে, খরচের হিসেব বুঝতে, এমপ্লয়ীদের প্রোডাক্টিভিটি বাড়াতে এবং সাশ্রয় করতে সহায়তা করেছে। সবচেয়ে ভালো বিষয় হল, আমাদের কাস্টমারদের সন্তুষ্টির হার আগের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি।”

Rich Mohr, Ryder Fleet Management Solutions-এর চিফ টেকনোলজি অফিসার (Chief Technology Officer)

আমরা বিজনেস ওয়ার্ল্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। Uber for Business-এর সাথে রাইডারের সমন্বয়ের বিস্তারিত তথ্য জানতে, নীচের সম্পূর্ণ টেকনিক্যাল কেস স্টাডিটি ডাউনলোড করুন। আমাদের সমাধান সম্পর্কে আরও তথ্য জানতে, uber.com/business দেখুন।

এমপ্লয়ি এবং গ্রাহকদের সাথে সংযোগ বাড়ান

Uber for Business সাহায্য করতে পারে।

আপনার পছন্দের ভাষা বেছে নিন

ইংরেজি, Englishবাংলা, বাংলা

আপনার পছন্দের ভাষা বেছে নিন

ইংরেজি, Englishবাংলা, বাংলা