বাদ দিয়ে প্রধান বিষয়সূচিতে যান

মানসিক প্রশান্তির জন্য রেকর্ড করা

আমরা চাই আপনি আপনার ট্রিপে নিরাপদ বোধ করুন। রেকর্ডিং আপনাকে সুরক্ষার একটি বাড়তি স্তর দিতে পারে এবং অপ্রত্যাশিত কোনও ঘটনা ঘটলে সম্ভাব্য সমস্যার সঠিক সমাধানে সহায়তা করতে পারে।

Youtube

কেন আপনার ট্রিপ রেকর্ড করা উচিত?

নিরাপদ আচরণকে উৎসাহিত করে

অ্যাপটি যাত্রীকে জানাবে যে, সম্মানজনক যাত্রা নিশ্চিত করতে ট্রিপটি রেকর্ড করা হতে পারে।

সমস্যাগুলির সুষ্ঠু সমাধান করতে সহায়তা করে

আপনার নিরাপত্তা সংক্রান্ত ঘটনার রিপোর্টে রেকর্ডিং অন্তর্ভুক্ত করে আমাদের সাপোর্ট টিমকে সহায়তা করুন, তাতে সমস্ত পক্ষ দায়বদ্ধ থাকবে।

আপনার গোপনীয়তা রক্ষা করে

রেকর্ডিংগুলি এনক্রিপ্ট করা থাকে—আপনি কোনও রিপোর্টের সাথে সংযুক্ত না করলে Uber সহ কেউই রেকর্ডিংটি অ্যাক্সেস করতে পারবে না।

অডিও রেকর্ডিং

এই ফিচারটি আপনার ফোনের মাইক্রোফোন ব্যবহার করে ট্রিপের সময় অডিও রেকর্ড করে থাকে।

সেট আপ করতে, আপনার স্ক্রিনের নিচে ডানদিকে নীল নিরাপত্তা শিল্ড খুলুন, অডিও রেকর্ড করুন-এর পাশে থাকা সেট আপ করুন বেছে নিন এবং আপনার মাইক্রোফোন অ্যাক্সেস করার অনুমতি চাওয়া হলে অ্যাপটিকে অনুমতি দিন।

Uber-এর সাথে আপনার রেকর্ডিং শেয়ার করা

    • ড্রাইভার অ্যাপের সহায়তাবিভাগে যান
    • ট্রিপের ব্যাপারে সহায়তা বেছে নিন
    • প্রথমে ট্রিপ, তারপরে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা রিপোর্ট করুন বেছে নিন
    • ফোন রেকর্ডিংয়ের জন্য, অনুরোধ করা হলে শেয়ার রেকর্ডিং বেছে নিন
    • ড্রাইভার অ্যাপের সহায়তা বিভাগে যান
    • সুরক্ষা বেছে নিন
    • আপনি যে ধরনের ঘটনা এবং ট্রিপের ব্যাপারে রিপোর্ট করতে চান তা বেছে নিন
    • আপনি রিপোর্ট করতে যে ডিভাইসটি ব্যবহার করছেন আপনার ভিডিওটি সেই ডিভাইসে থাকলে এখনই আপলোড করুন বেছে নিন
    • যদি আপনার ভিডিওটি অন্য ডিভাইসে থাকে বা আপনার ওয়াইফাই কানেকশন দুর্বল থাকে, তাহলে পরে আপলোড করুন বেছে নিন এবং আপনি প্রস্তুত হলে ভিডিও আপলোড করার জন্য একটি লিঙ্কসহ একটি ইমেল পাবেন