বাদ দিয়ে প্রধান বিষয়সূচিতে যান

হারলেম, নিউইয়র্কে অবস্থিত পপ-আপ রেস্তোরাঁ

শীতের মাসগুলিতে কৃষাঙ্গ মালিকানাধীন রেস্তোঁরাগুলিকে সচল রাখতে সহায়তা করছি।

কৃষ্ণাঙ্গ মালিকানাধীন রেস্তোঁরাগুলি কোভিড-19 প্রভাবে তুলনামূলকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল। 2020 সালের শীতকালে কৃষ্ণাঙ্গ মালিকানাধীন রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠান সচল রাখার জন্য সহায়তা করার লক্ষ্যেValinc PR-এর ভ্যালারি উইলসনের সাথে, Harlem Park to Park-এর নিকোয়া ইভান্স-হেনড্রিক্সের সাথে, এবং EatOkra -এর সঙ্গে একযোগে কাজ করি যাতে আমেরিকায় নিউ ইয়র্কের হারলেমের ঐতিহাসিক পাড়ায় বাইরে বসে খাবার খাওয়ার একটা অভিজ্ঞতা উপহার দেওয়া যায়। স্ট্রাইভার্স রো-এর রেনেসাঁ প্যাভিলিয়ন-এ অবস্থিত, পরিকাঠামোটি একটি নিরাপদ, উষ্ণ এবং বাইরে বসে আড্ডা দেওয়ার মত করে গড়ে তোলা যেখানে 6টি স্বাধীন রেস্তোঁরা চালানো যেতে পারে।

নতুন ক্রেতাদের কাছে তাদের দুর্দান্ত সুখাদ্যের প্রদর্শন সম্ভব করার জন্য আমরা পপ-আপ এবং রেস্তোঁরাগুলির অভিজ্ঞতাকে তুলে ধরছি, যা আমাদের প্ল্যাটফর্মে তাদের উপস্থিতিকে উৎসাহ যোগাচ্ছে এবং তাদের উন্নতি নিশ্চিত করার জন্য তাদের লাগাতার সমর্থন চালিয়ে যাওয়া হচ্ছে।

প্রতিটি বিভাগের সঙ্গে 6 জন বরাত দেওয়া এমন শিল্পীর মধ্যে থেকে একজনের সঙ্গে জুটি বাঁধা হয়েছিল যারা 2020 সালের গ্রীষ্মকাল থেকে হারলেম ব্ল্যাক লাইভস ম্যাটার মুরালটি নিয়েও কাজ করেছিলেন। এইসব রেস্তোরাঁ এবং ব্যবসাগুলিতে আরামদায়কভাবে খাবার খাওয়ার জন্য হিটার এবং বাতাস চলাচলের প্রচুর ব্যবস্থা করা হয়েছেে।

এই রেস্তোঁরাগুলির মালিকরা জানিয়েছেন যে জায়গাটি তাঁদের ব্যবসাকে অত্যন্ত কঠিন সময়ে টিঁকে থাকতে সহায়তা করেছে। বুরিজ ভিন্টেজ-এর সহ-মালিক ব্রায়ান ওয়াশিংটন-পামার বলেছেন “কীভাবে কর্পোরেশন এবং কমিউনিটি একসাথে কৌশল এবং সমাধান গড়ে তোলার মধ্যে দিয়ে ছোট ব্যবসাকে সহায়তা করতে পারে Uber Eats তার একটি আদর্শ উদাহরণ স্থাপন করেছে।" "কৃষ্ণাঙ্গ মালিকানাধীন রেস্তোঁরাগুলিকে নিয়ে এই জাতীয় উদ্যোগের মনোযোগের কেন্দ্রবিন্দু থেকে বোঝা যায় যে কমিউনিটিগুলিকে তারা পরিষেবা দেয় সেগুলির সঙ্গে Uber Eats কতটা জুড়ে আছে এবং বিশেষত কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের উপর অতিমারির প্রভাব সম্বন্ধে কতটা সচেতন।"

হারলেমে আমরা যে দুর্দান্ত রেস্তোঁরাগুলিকে সহায়তা করছি সেগুলিতে ঘুরে আসুন।

আমাদের ইম্প্যাক্ট ওয়ার্ক সম্পর্কে আরও পড়ুন

সবাই যাতে সমানভাবে সচল থাকতে পারে তা নিশ্চিত করা।

বিশ্বজুড়ে কৃষ্ণাঙ্গ মালিকানাধীন ব্যবসাগুলিকে সহায়তা করছি।

নতুন এলাকায় তাদের ব্যবসা সম্প্রসারণে কৃষ্ণাঙ্গ মালিকানাধীন রেস্তোঁরাগুলিকে সক্ষম করে তুলছি।