বাদ দিয়ে প্রধান বিষয়সূচিতে যান

Uber for Business-এর মাধ্যমে Perficient তাদের বিজনেস ট্রাভেল এবং খরচের হিসাব রাখা আরও সহজ করেছে

গাড়িতে মাস্ক পরা এশীয় নারী

এন্টারপ্রাইজগুলিকে গ্রাহকদের সাথে সংযুক্ত করতে ও ব্যবসা সম্প্রসারণে সহায়তাকারী একটি প্রথম সারির গ্লোবাল ডিজিটাল কনসালটেন্সি হিসেবে, Perficient প্রতি সপ্তাহে অটোমোটিভ থেকে হেল্থকেয়ার-সহ নানান ইন্ডাস্ট্রির ক্লায়েন্টদের সহায়তায় শত শত এমপ্লয়ি পাঠিয়ে থাকে।

ভ্রমণের সময়টা এমপ্লয়িদের জন্য যতটা সম্ভব ঝামেলাহীন এবং কাজের উপযোগী করে তুলতে Perficient-এর কর্পোরেট ট্রাভেল ডিপার্টমেন্ট সক্রিয়ভাবে কাজ করে। এছাড়াও, কোম্পানিটি ট্রাভেল ম্যানেজারদের জন্য খরচের হিসাব রাখা এবং নতুন এমপ্লয়িদের যুক্ত করার একটি সহজ পদ্ধতি নিশ্চিত করতে চায়। এসব বিষয় মাথায় রেখে, কোম্পানিটি যখন একটি অফিশিয়াল রাইডশেয়ার পার্টনার খুঁজছিল, তখন তাদের মাথায় প্রথমেই Uber-এর কথা আসে।

“Uber মানেই রাইডশেয়ারিং এবং গ্রাহক পরিষেবার ক্ষেত্রে তাদের সুনাম, ক্রমাগত উন্নতির প্রতি নিষ্ঠা এবং ব্যবহারের সহজলভ্যতার ওপর ভিত্তি করে এটিই আমাদের শীর্ষ পছন্দ,” জানান Mattie Yallaly, Perficient-এর কর্পোরেট ট্রাভেল এবং এক্সপেন্স ম্যানেজার। “Perficient-এর সহএমপ্লয়িদের জন্য রাইডশেয়ার যাতায়াত ব্যবস্থা একটি অত্যন্ত সুবিধাজনক বিকল্প হিসেবে প্রমাণিত হয়েছে।”

কর্মীরা Uber for Business ব্যবহার করে চলার পথে আরও বেশি উৎপাদনশীলতা অনুভব করেন

এমপ্লয়িদের মধ্যে Uber for Business-এর গ্রহণযোগ্যতা অত্যন্ত দৃঢ় ও ইতিবাচক। “আমাদের কিছু এমপ্লয়ি রাস্তায় যতটা সময় কাটান, তা বিবেচনা করলে Uber তাঁদের উল্লেখযোগ্য পরিমাণ সময় বাঁচায় এবং ভোগান্তিও অনেক কমিয়ে দেয়,” বলেন Yallaly। “যাতায়াতের সময় এবং এক্সপেন্স রিপোর্ট তৈরি করার সময়, উভয় ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যায়।”

এমপ্লয়িরা Uber মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই তাদের ব্যবসায়িক এবং ব্যক্তিগত অ্যাকাউন্টের মধ্যে টগল করে নিজেদের কাজের প্রোফাইল অ্যাক্সেস করতে পারেন। ভাষা বা কারেন্সির ঝামেলা ছাড়াই তাঁরা বিশ্বের ৭০টির বেশি দেশে রাইড অনুরোধ ও সময় নির্ধারণ করতে পারেন, পাশাপাশি প্রথম সারির এক্সপেন্স প্রোভাইডারগুলির সাথে যুক্ত থাকার ফলে অটোমেটিক ই-রশিদ ফরওয়ার্ডিংয়ের সুবিধাও পাবেন।

ফিডব্যাকও বেশ ইতিবাচক পাওয়া গেছে। “অচেনা শহরের রাস্তা খুঁজে বের করার ঝামেলা না নিয়ে আমাদের এমপ্লয়িরা যে Uber-এ চড়ে নিরাপদে কাজের দিকে মন দিতে পারেন, বিষয়টিকে তাঁরা খুব ইতিবাচকভাবে দেখেন,” বলেন Yallaly। “এটি শুধু কাজের গতি বা প্রোডাক্টিভিটিই বাড়ায় না, ভ্রমণের অনেকটা চাপ কমাতেও সহায়তা করে।”

“আমি ১০০% নিশ্চিতভাবে Uber for Business ব্যবহারের পরামর্শ দেব। আমি অন্যান্য কোম্পানিগুলিকেও এটি ব্যবহার করে দেখার জন্য পুরোপুরি উৎসাহিত করি। প্রথম সারির এক্সপেন্স প্রোভাইডারগুলির সাথে যুক্ত থাকায় এক্সপেন্স রিপোর্টের পেছনে ব্যয় হওয়া অনেকটা সময় সাশ্রয় হয়।"

Mattie Yallaly, কর্পোরেট ট্রাভেল ও এক্সপেন্স ম্যানেজার, Perficient

ভ্রমণ ব্যবস্থাপনা এবং রাইড অনুরোধ করার জন্য একটি নিবেদিত প্ল্যাটফর্ম

Uber for Business-এর মাধ্যমে,Yallaly এবং তাঁর টিম যা যা করতে পারেন:

  • Uber for Business ড্যাশবোর্ডের মাধ্যমে এমপ্লয়িদের জন্য কাস্টমাইজযোগ্য ট্রাভেল পলিসি সেট করতে এবং ব্যবহারের পরিসংখ্যান ট্র্যাক করতে পারেন
  • আগে থেকেই পূরণ করা রাইড রশিদ এবং এক্সপেন্স কোড সাজেশনের মাধ্যমে খরচের রিপোর্টের এন্ট্রিগুলি অটোমেটিক্যালি সম্পন্ন করতে পারেন
  • কর্পোরেট কার্ডের লেনদেনের সাথে সংশ্লিষ্ট ট্রিপগুলি মিলিয়ে নিতে পারেন
  • মাত্র এক ক্লিকেই নতুন এমপ্লয়িদের নির্বিঘ্নে যুক্ত করতে পারেন
  • Uber for Business এবং কোনও এক্সপেন্স ইন্টিগ্রেটরের মধ্যে অটোমেটিক এমপ্লয়ি রোস্টার সিঙ্কের মাধ্যমে এমপ্লয়িদের সর্বশেষ অবস্থা সম্পর্কে আপ-টু-ডেট থাকতে পারেন

“আমি ১০০% নিশ্চিতভাবে Uber for Business ব্যবহারের পরামর্শ দেব। আমি অন্যান্য কোম্পানিগুলিকেও এটি ব্যবহার করে দেখার জন্য পুরোপুরি উৎসাহিত করি,” যোগ করেন Yallaly। “প্রথম সারির এক্সপেন্স প্রোভাইডারদের সাথে ইন্টিগ্রেশনের ফলে এক্সপেন্স রিপোর্ট তৈরিতে ব্যয় হওয়া উল্লেখযোগ্য পরিমাণ সময় বেঁচে যায়।”

Uber for Business হল যেকোনো আকারের কোম্পানির জন্য রাইড, খাবার এবং স্থানীয় ডেলিভারি পরিচালনা করার একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। Uber for Business কীভাবে সময় এবং খরচ বাঁচানোর পাশাপাশি আপনার ব্যবসার জন্য যাতায়াতকে আরও সহজ ও সুশৃঙ্খল করতে পারে তা জানতে চাইলে, এই ছোট ফর্মটি পূরণ করুন।

এমপ্লয়ি এবং গ্রাহকদের সাথে সংযোগ বাড়ান

Uber for Business সাহায্য করতে পারে।

আপনার পছন্দের ভাষা বেছে নিন

ইংরেজি, Englishবাংলা, বাংলা

আপনার পছন্দের ভাষা বেছে নিন

ইংরেজি, Englishবাংলা, বাংলা