বাদ দিয়ে প্রধান বিষয়সূচিতে যান

কাজ করার আরও ভালো উপায়

বিশ্বজুড়ে ড্রাইভার ও ডেলিভারি কর্মীদের স্বপ্ন পূরণে তাঁদের সহায়তা করছি।

কোভিড-19 অতিমারীর প্রভাব যখন সব কিছুকে অচল করে দিয়েছিল, তখন আক্ষরিক অর্থেই, ড্রাইভার এবং ডেলিভারি কর্মীরাই বিশ্বকে সচল রেখেছিলেন। এবং যখন আমাদের অনেককে বাড়িতে থাকতে এবং সামাজিক যোগাযোগ কমাতে পরামর্শ দেওয়া হয়েছিল, তখন আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি পেতে বা আব্যশক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের সহায়তা করার ক্ষেত্রে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

ড্রাইভার এবং ডেলিভারি কর্মীরা যে শহর ও সমাজের কাঠামোর জন্য অপরিহার্য তা অতিমারীর সময় ছাড়া আর কখনও এতটা স্পষ্টভাবে বোঝা যায় নি। তাঁরা কেবল ক থেকে খ বিন্দু পর্যন্ত যাত্রী, খাবার এবং প্যাকেজই পৌঁছে দিচ্ছেন না—তারা মানুষের জীবনেও প্রভাব ফেলছেন। কখনও হয়ত কোনও যাত্রী, যাঁর দিনটা খুব খারাপ কেটেছে তাঁর কথা শোনার জন্য তাঁরা সময় বার করে নিয়েছেন অথবা খাবার ডেলিভারি করার সময় কোনও প্রবীণ বাসিন্দার সঙ্গে অতি প্রয়োজনীয় আলাপচারিতার জন্য তাঁর বাগানের গেটে দাঁড়িয়েছেন।

এই কারণেই আমাদের সিইও বলছেন যেগিগ ওয়ার্কারদের (যাদের স্বতন্ত্র কন্ট্রাক্টার বা ফ্রিলানসার বলা হয়) আরও বেশি প্রাপ্য। এ কারণেই ইউরোপের মানুষের জন্য আমরা একটি আরও ভাল ডিল ঘোষণা করেছি। এ কারণেই আমরা বিনামূল্যে ডিগ্রি প্রোগ্রাম দেওয়ার জন্য ASU এবং মুক্ত বিশ্ববিদ্যালয়-এর মত বিশ্ববিদ্যালয়গুলির সাথে অংশীদারিত্ব করেছি। এবং এ কারণেই আমরা সারা বিশ্ব জুড়ে ড্রাইভার এবং ডেলিভারি কর্মীদের নিজেদের স্বপ্ন বাস্তবায়িত করতে সহায়তা করার জন্য আমাদের পক্ষে যতদূর সম্ভব তাদের সমর্থন করছি।

 driving_an_equitable_transition_to_electric_vehicle

সমতা বজায় রেখে বৈদ্যুতিক যানবাহনে পরিবর্তনের অভিমুখে চলতে থাকা

আমাদের Uber Green প্রোডাক্ট এবং আমাদের 2040-এ শূণ্য নির্গমন অঙ্গীকারের, বাইরেও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে EVNoire এবং গ্রিড অলটারনেটিভস-এর সঙ্গে অ-শ্বেতাঙ্গ ড্রাইভার এবং প্রান্তিক মানুষজনের বৈদ্যুতিক যানবাহন অ্যাক্সেস করতে পারার বিষয়টি সুনিশ্চিত করার জন্য পাইলট প্রোগ্রামগুলি বিকশিত করার কাজ করছি।

 Offering_drivers_and_delivery people_financial_literacy_programs

ড্রাইভার এবং ডেলিভারি কর্মীদের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি প্রদান করছি

ড্রাইভার এবং ডেলিভারি কর্মীদের সক্ষম করে তুলতে, আমরা তাঁদের আর্থিক উন্নতি এবং আগামীদিনের কাজের ধরণের জন্য তাঁদের প্রস্তুতিতে সহায়তা করার জন্য প্রোগ্রাম বাস্তবায়িত করে থাকি। মধ্য এবং দক্ষিণ আমেরিকা জুড়ে, আমরা অ্যাভাঞ্জা চালু করেছি IFC-এর সঙ্গে অংশীদারিত্বে। কেনিয়াতে, আমরা নেভিগেট প্রোগ্রাম গড়ে তুলেছিAMI-এর সঙ্গে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রেঅপারেশন হোপ-এর সাথে একই ধরণের উদ্যোগ নিয়ে কাজ করছি।

 Providing_business_skills

রাস্তায় এবং রাস্তার বাইরে ব্যবসায়িক দক্ষতা এবং সুযোগগুলি সরবরাহ করছি

অনেক ড্রাইভার এবং ডেলিভারি কর্মীরা আমাদের প্ল্যাটফর্মে যোগদান করেন যাঁরা নিজেরাই স্বাধীন ব্যবসায়ী। যুক্তরাজ্যে, আমরা এন্টারপ্রাইজ নেশন - এর সাথেবিজনেস বিল্ডার প্রোগ্রাম চালাচ্ছি, যার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া এবং নতুন ব্যবসার আইডিয়াগুলির রূপায়ণে £10,000 পাউন্ড পর্যন্ত অনুদান মঞ্জুর করা হয়। দক্ষিণ আফ্রিকাতে, লুলারিডেস-কে আমরা সহায়তা করি, যার উদ্দেশ্য প্রান্তিক পটভূমি থেকে আসা তরুণদের মোটরবাইক চালানোর প্রশিক্ষণ দেওয়া যাতে তারা Uber Eats প্ল্যাটফর্মে যোগদান করতে পারে।

সবাই যাতে সমানভাবে চলাফেরা করতে পারে আমাদের সেই লক্ষ্যের অংশ হিসাবে আমরা বিশ্বজুড়ে ড্রাইভার এবং ডেলিভারি কর্মীদের জন্য ইতিবাচক সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কাজ করার নতুন মডেল সম্পর্কে আরও জানুন।

আমাদের ইম্প্যাক্ট ওয়ার্ক সম্পর্কে আরও পড়ুন

 Our_commitments

সবাই যাতে সমানভাবে সচল থাকতে পারে তা নিশ্চিত করা।

Black_businesses_matter_b

বিশ্বজুড়ে কৃষ্ণাঙ্গ মালিকানাধীন ব্যবসাগুলিকে সহায়তা করছি।

Michelle

অতিমারী চলাকালীন হাজার হাজার ড্রাইভার ও ডেলিভারি কর্মী গুরুত্বপূর্ণ সমস্ত পরিষেবা সচল রেখেছেন।