বকশিস দেওয়া
বেশ ভালো পরিষেবা পুরষ্কার পাওয়ার যোগ্য। প্রতিটি ট্রিপর পর যাত্রীদের সরাসরি তাদের অ্যাপ থেকে বকশিস দেওয়ার অপশন আছে।
ড্রাইভার অ্যাপটির মাধ্যমে সরাসরি বকশিস গ্রহণ করা সহজ।
কখনো কোনো পরিষেবা শুল্ক প্রয়োগ করা হবে না।
ইনস্ট্যান্ট পে এর মাধ্যমে যেকোনো সময় বকশিস এবং উপার্জিত অর্থ ক্যাশ আউট করুন।
এটি যেভাবে কাজ করে
বকশিস দেওয়ার পদ্ধতিটি আপনার শহরে সহজলভ্য হওয়ার সাথে সাথেই আপনার ড্রাইভার অ্যাপ এবং ইমেইলের মাধ্যমে আপনাকে জানানো হবে। যাত্রীদের কাছ থেকে বকশিস গ্রহণ করা শুরু করতে: 1) ড্রাইভার অ্যাপটি আপডেট করুন বা অ্যাপটির সাম্প্রতিক সংস্করণ ডাউনলোড করুন , 2) আপনার অ্যাপটি বন্ধ করে পুনরায় চালু করুন, 3) ট্যাপ করুন বকশিস গ্রহণ করুন।
একটি ট্রিপ সম্পন্ন হবার পর রেটিং দেওয়ার সময় বকশিস দেওয়ার বিকল্প রয়েছে।