বাদ দিয়ে প্রধান বিষয়সূচিতে যান

সর্বশেষ পরিবর্তিত: ২/১০/২০২৬

UBER PRO-এর নতুন নিয়ম ও শর্তাবলী

কার্যকর হওয়ার তারিখ ফেব্রুয়ারি ০১, ২০২০

Uber Pro ("প্রোগ্রাম”) আপনার কাছে নিয়ে এসেছে Rasier Operations BV, বা এর সংশ্লিষ্ট সহযোগী, লাইসেন্সধারী এবং অনুমোদিত কোম্পানিগুলি (সম্মিলিতভাবে “Uber” বা “আমরা”)। এই প্রোগ্রামের শর্তাবলী (নিচে সংজ্ঞায়িত) আপনার এবং Uber-এর মধ্যে একটি আইনি চুক্তি গঠন করে।

প্রোগ্রামে অংশগ্রহণ সাধারণ গোপনীয়তা নীতি এবং আপনার প্রযুক্তি পরিষেবা চুক্তি সাপেক্ষ, যা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে (সম্মিলিতভাবে, “ প্রোগ্রামের শর্তাবলী”)। এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আপনি এই প্রোগ্রামের শর্তাবলীতে সম্মত হচ্ছেন।

"Uber একটি প্রযুক্তি কোম্পানি, পরিবহন পরিষেবা সরবরাহকারী নয়, কারণ প্রোগ্রামের অধীনে অফার করা সমস্ত পুরস্কার “যেমন উপলভ্য আছে” ভিত্তিতে অফার করা হয়, যা যাত্রীদের পরিবহন পরিষেবার জন্য অনুরোধের উপর নির্ভর করে এবং অন্যান্য যেসব জরুরি পরিস্থিতি নির্দিষ্ট সময়ে এবং স্থানে কিছু পুরস্কারের প্রাপ্যতাকে প্রভাবিত করতে পারে।

প্রোগ্রামটি বর্তমানে নির্বাচিত শহরগুলিতে অফার করা হচ্ছে, নির্দিষ্ট কিছু শহরে কিছু পুরস্কার পাওয়া যাচ্ছে। আপনি বুঝতে পেরেছেন যে UBER যে কোনও সময় নিজস্ব বিবেচনায় প্রোগ্রামটি বাতিল বা পরিবর্তন করতে পারে (সীমা ছাড়াই, এর মধ্যে রয়েছে পুরস্কারগুলি কী, আপনি কীভাবে সেগুলোর জন্য যোগ্য হবেন, প্রোগ্রামের সময়কাল)। UBER-এর দ্বারা অফার করা সমস্ত এবং যে কোনও পুরস্কার UBER-এর সম্পূর্ণ নিজস্ব বিবেচনার ভিত্তিতে প্রদান করা হয় এবং UBER তার নিজস্ব বিবেচনায় যেমন নির্ধারিত হবে সেইমতো বাংলাদেশের সমস্ত বা যে কোনও শহরে, সমস্ত বা যে কোনও পুরস্কার প্রদান করা বেছে নিতে পারে। প্রোগ্রামের অধীনে প্রদত্ত পুরস্কারগুলিতে ভাতা দেওয়া হয় না এবং Uber এবং ড্রাইভার পার্টনারদের মধ্যে কোনও নিয়োগকর্তা-কর্মচারী বা এজেন্সি সম্পর্ক তৈরি করে না। এই প্রোগ্রামটি একটি পুরস্কারের প্রোগ্রাম যা ড্রাইভার পার্টনারদের আনুগত্য এবং UBER প্ল্যাটফর্ম গৃহীত হওয়াকে উৎসাহিত করার জন্য UBER চালু করছে।

আপনি বুঝতে পেরেছেন যে আপনি যে পুরস্কারগুলি গ্রহণ করেন তার সমস্ত কেন্দ্রীয়, রাজ্য এবং স্থানীয় ট্যাক্স পুরস্কার প্রাপক হিসাবে আপনার একমাত্র দায়িত্ব।

যোগ্যতা

প্রোগ্রামের সকল অংশগ্রহণকারীরা হলেন “ প্রোগ্রামের সদস্য।” প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, আপনাকে অবশ্যই (১) বাংলাদেশে থাকতে হবে, (২) Uber ড্রাইভার পার্টনার হওয়ার জন্য, প্রযোজ্য আইন এবং Uber দ্বারা নির্ধারিত সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে (“ ড্রাইভার পার্টনার”); এবং (৩) Uber ড্রাইভার অ্যাপে আপনার নিজের শহরকে নিচে তালিকাভুক্ত অংশগ্রহণকারী শহরগুলির মধ্যে একটি হিসাবে সেট করে থাকতে হবে (প্রতিটি, একটি “অংশগ্রহণকারী শহর”)। ঢাকা এবং চট্টগ্রামের সক্রিয় ড্রাইভার পার্টনারদের প্রোগ্রামে তালিকাভুক্ত করা হবে। Uber তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে, উল্লিখিত শহরগুলিতে অবশিষ্ট সমস্ত সক্রিয় ড্রাইভার পার্টনারদের জন্য প্রোগ্রামের কভারেজ প্রসারিত করতে পারে।

আপনার পুরস্কার প্রোগ্রাম অ্যাকাউন্ট (“ প্রোগ্রাম অ্যাকাউন্ট”) স্বয়ংক্রিয়ভাবে আপনার ড্রাইভার পার্টনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা হবে। আপনি আপনার প্রোগ্রাম অ্যাকাউন্ট শেয়ার করতে বা একাধিক সদস্যপদ রাখতে পারবেন না।

আপনার স্তর কীভাবে নির্ধারণ করা হয়

বিভিন্ন স্তর (নিচে সংজ্ঞায়িত) এবং প্রতিটি স্তরে অফার করা পুরস্কারগুলি অ্যাক্সেস করতে আপনাকে অবশ্যই পয়েন্ট অর্জন করতে হবে (“ পয়েন্ট”)। আপনি নন-পিক আওয়ারে ড্রাইভার পার্টনার হিসাবে সম্পন্ন করা প্রতিটি ট্রিপের জন্য ১ পয়েন্ট উপার্জন করবেন, নিম্নলিখিত ভিউগুলিতে: বাংলাদেশে UberGo, UberPOOL, UberXL, UberPremier, UberHire এবং UberIntercity। এই ধরনের প্রতিটি ট্রিপ এই প্রোগ্রামের উদ্দেশ্যে “ Uber ট্রিপ” হিসাবে গণ্য হবে। যখন আপনি ক) একটি ট্রিপ সম্পূর্ণ করেন এবং একটি ট্রিপ শুরু করেন বা খ) নিম্নলিখিত সময়ে (স্থানীয় টাইম জোনে প্রদর্শিত) (“অতিরিক্ত পয়েন্টের সময়”) একটি ট্রিপ সম্পূর্ণ করেন, তখন আপনি অতিরিক্ত পয়েন্ট উপার্জন করবেন (মোট ৩ পয়েন্টের জন্য) :

ঢাকা এবং চট্টগ্রামের অতিরিক্ত পয়েন্ট সময়:

সোমবার -বৃহস্পতিবার, শনিবার -রবিবার:

সকাল 8টা-11টা

বিকাল 5টা- রাত 9টা

শুক্রবার

দুপুর 2টো-রাত 10টা

আপনি নির্দিষ্ট তিন মাসের সময়কালে পয়েন্ট অর্জন করবেন। নির্দিষ্ট তিন মাসের সময়কাল (প্রতিটিই একটি “প্রোগ্রামের সময়কাল”) বর্তমানে নিম্নলিখিত হিসাবে সেট করা আছে:

প্রোগ্রামের সময়কাল ১: ১ ফেব্রুয়ারি, ২০২০ - ৩০ এপ্রিল, ২০২০

প্রোগ্রামের সময়কাল ২: ১ মে, ২০২০ - ৩১ জুলাই, ২০২০

প্রোগ্রামের সময়কাল ৩: ১ আগস্ট, ২০২০ - ৩১ অক্টোবর, ২০২০

প্রোগ্রামের সময়কাল ৪: ১ নভেম্বর, ২০২০ - ৩১ জানুয়ারি, ২০২১

(Uber-এর নিজস্ব বিবেচনার ভিত্তিতে প্রোগ্রামটি ৩১ জানুয়ারি, ২০২১-এর পরেও চলতে পারে)

প্রতিটি প্রোগ্রামের সময়কালের শেষে পয়েন্টের মেয়াদ শেষ হয়ে যায় এবং শূন্যে রিসেট করা হয়। সেগুলি পরবর্তী প্রোগ্রামের সময়কালে যুক্ত হয় না। পয়েন্টগুলি সেই প্রোগ্রামের সময়কালে গণনা করা হবে যেখানে Uber পয়েন্টটি প্রক্রিয়া করে (যা প্রোগ্রামের পরবর্তী সময়কাল হতে পারে)। আপনি Uber অ্যাপে যাত্রা হিসাবে রাইড নেওয়ার জন্য কোনও পয়েন্ট অর্জন করবেন না। পয়েন্টগুলির কোনও নগদ মূল্য নেই এবং এটি শুধুমাত্র আপনার প্রোগ্রামের স্তর নির্ধারণ করতে ব্যবহৃত হয়। যে রাইডের জন্য পয়েন্ট অর্জন করা হয়েছিল, তা যদি রিফান্ড দেওয়া হয় বা যদি Uber তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে বিশ্বাস করে যে পয়েন্টগুলি কোনও জালিয়াতি, প্ল্যাটফর্মের অপব্যবহার বা Uber-এর কমিউনিটি নির্দেশিকা

লঙ্ঘন করে বা তার সাথে সম্পর্কিত কোনো উপায়ে অর্জন করা হয়েছিল, তাহলে পয়েন্টগুলো প্রত্যাহার করা হতে পারে।

প্রোগ্রামের মেম্বারদের স্তরের স্ট্যাটাস নিম্নলিখিতগুলির ভিত্তিতে নির্ধারিত হবে: ১) আগের সময়কালে অর্জিত পয়েন্ট; ২) ত্রুটির কারণে বাতিলকরণের হার (ত্রিশ (৩০) দিনের ভিত্তিতে গণনা করা হয়) এবং ৩) বিগত ৫০০টি ট্রিপের গড় স্টার রেটিং। যদি কোনও প্রোগ্রামের সদস্য ৫০০টির কম ট্রিপ সম্পন্ন করে থাকেন, তাহলে সমস্ত লাইফলাইন ট্রিপসের গড় স্টার রেটিং-এর উপর ভিত্তি করে স্টার রেটিং গণনা করা হয়।

উপরের (১)-এ, প্রোগ্রামের যে সদস্যরা আগের সময়কালে প্রোগ্রামের সদস্য ছিলেন না, তাদের জন্য আমরা পরবর্তী সময়কালে প্রোগ্রাম সদস্যের টিয়ার স্ট্যাটাস নির্ধারণের জন্য সেই সময়কালটি ব্যবহার করব যে সময়কালে প্রোগ্রামের সদস্যরা ট্রিপ নেওয়া শুরু করবেন।

প্রোগ্রামের স্তর এবং সময়সীমা

প্রোগ্রামটি মেম্বারশিপের চারটি স্তর অফার করে: Blue, Gold, Platinum ও Diamond (“ স্তর”)। স্তরগুলো Uber এবং/অথবা তৃতীয় পক্ষ দ্বারা অফার করা নির্দিষ্ট পুরস্কারে অ্যাক্সেস আনলক করে (“পুরস্কার”)। প্রতিটি ধারাবাহিক স্তরের নিজস্ব পুরস্কারের পাশাপাশি পূর্ববর্তী স্তরগুলির পুরস্কার অন্তর্ভুক্ত থাকে।

একটি প্রোগ্রামের সময়কালে আপনি যে পয়েন্টগুলি অর্জন করবেন, তা পরবর্তী প্রোগ্রামের সময়কালে আপনার স্তর নির্ধারণ করবে। স্তরগুলি স্থায়ী নয় এবং প্রতিটি প্রোগ্রামের সময়কালের জন্য অবশ্যই উপার্জন করতে হবে। নিচে উল্লেখিত পয়েন্ট থ্রেশহোল্ড ছাড়াও, আপনার স্টার রেটিং-এর চেয়ে বেশি এবং বাতিলকরণের হারের চেয়ে কম থাকতে হবে, যা সময়ে সময়ে UBER দ্বারা আপনাকে জানানো হতে পারে।

স্তর

শহর অনুসারে স্তর আনলক করতে ন্যূনতম পয়েন্ট অর্জন

Blue

সমস্ত অংশগ্রহণকারী শহর: প্রোগ্রামে যোগদানের জন্য আমন্ত্রিত যে সক্রিয় ড্রাইভাররা Blue, Platinum বা Diamond স্তরের প্রয়োজনীয়তাগুলি পূরণ করেন না তাদের Bluer স্তরে রাখা হয়। উপরের “যোগ্যতা” বিভাগে উল্লেখ করা ব্যতীত অন্য কোনও অতিরিক্ত আবশ্যকতা নেই।

Gold

ঢাকা এবং চট্টগ্রাম:
৩০০ পয়েন্ট বা তার বেশি (প্রযোজ্য প্রোগ্রামের সময়কালে)

Platinum

ঢাকা এবং চট্টগ্রাম:
৯০০ পয়েন্ট বা তার বেশি (প্রযোজ্য প্রোগ্রামের সময়কালে)

Diamond

ঢাকা এবং চট্টগ্রাম:
১৩০০ পয়েন্ট বা তার বেশি (প্রযোজ্য প্রোগ্রামের সময়কালে)

আপনি যদি পয়েন্ট এবং রেটিংয়ের উপরে বর্ণিত প্রয়োজনীয়তাগুলি পূরণ করেন, তাহলে বর্তমান প্রোগ্রামের সময়কালে আপনি একটি উচ্চতর স্তরে যেতে পারেন। সেক্ষেত্রে, আপনাকে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী স্তরে স্থানান্তরিত করা হবে এবং আপনি বর্তমান প্রোগ্রামের সময়কাল এবং পরবর্তী প্রোগ্রামের সময়কালের জন্য সেই স্তরে থাকবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি ঢাকার একজন ড্রাইভার পার্টনার হন এবং ৩০০তম পয়েন্ট অর্জন করেন এবং প্রয়োজনীয় রেটিং (৪.৭৫ বা তার বেশি) থাকে, প্রোগ্রামের সময়কাল ৩-এ বাতিলকরণের হার (৬% বা তার কম) থাকে, তাহলে আপনি প্রোগ্রামের সময়কাল ৩-এর বাকি সময়ের জন্য এবং পুরো প্রোগ্রামের সময়কাল ৪-এর জন্য Gold টিয়ার অর্জন করবেন, যদি আপনি প্রোগ্রামের সময়কাল ৪ চলাকালীন সমস্ত গুণগত মানদণ্ড বজায় রাখেন (নিচে “আপনার স্তর বজায় রাখা” দেখুন)।

একবার আপনি একটি উচ্চতর স্তর পেয়ে গেলে, আপনি উচ্চতর স্তরের জন্য অবিলম্বে কিছু পুরস্কার অ্যাক্সেস করতে সক্ষম হতে পারেন, তবে সমস্ত পুরস্কার অবিলম্বে পাওয়া নাও যেতে পারে। কিছু পুরস্কারের ক্ষেত্রে, যার মধ্যে রয়েছে সীমাবদ্ধতা ছাড়াই, নির্বাচিত বিমানবন্দরে দ্রুত পিকআপ, ট্রিপের সময়কাল এবং ট্রিপের গন্তব্য, আপনার পরবর্তী ট্রিপে পুরস্কার প্রয়োগ করার জন্য আপনাকে অফলাইনে যেতে এবং Uber ড্রাইভার অ্যাপের মধ্যে আবার অনলাইনে যেতে হতে পারে।

আপনার স্তর বজায় রাখা - গুণগত মানদণ্ড

পুরো প্রযোজ্য প্রোগ্রামের সময়কালে আপনার Gold, Platinum বা Diamond স্তরের স্ট্যাটাস বজায় রাখতে, আপনাকে অবশ্যই সর্বদা বজায় রাখতে হবে (১) ন্যূনতম স্টার রেটিং (২) নির্ধারিত সীমার (সম্মিলিতভাবে, “গুণগত মানদণ্ড”) চেয়ে কম বাতিলকরণের হার, যেমনটি সময়ে সময়ে Uber আপনাকে সংশ্লিষ্ট শহরের জন্য অবহিত করতে পারে।

আপনি যদি কোনও গুণগত মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হন, তাহলে ন্যূনতম স্টার রেটিং-এ না পৌঁছানো পর্যন্ত আপনি আপনার স্তরের স্ট্যাটাস হারাবেন এবং সংশ্লিষ্ট পুরস্কারগুলিতে অ্যাক্সেস হারাবেন। ন্যূনতম স্টার রেটিং হলো নির্ধারিত সীমার চেয়ে কম বাতিলকরণের হার, যা Uber আপনাকে সময়ে সময়ে সংশ্লিষ্ট শহরগুলির জন্য অবহিত করতে পারে যেখানে গুণগত মানদণ্ডের তুলনায় বেশি কাট-অফ থাকবে। আপনি যদি কোনও গুণগত মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হন, তাহলে আপনি যতক্ষণ Uber প্রো (Uber Pro) প্রোগ্রামে থাকবেন ততক্ষণ আপনি Blue টিয়ার এবং সংশ্লিষ্ট পুরস্কারগুলিতে অ্যাক্সেস বজায় রাখবেন।

পয়েন্ট ব্যালেন্স কীভাবে দেখবেন

আপনি আপনার Uber ড্রাইভার অ্যাপের সেটিংসে আপনার বর্তমান পয়েন্ট ব্যালেন্স দেখতে পারেন। আপনার প্রোগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা লেনদেনে কোনও ত্রুটি হলে বা কিছু বাদ পড়ে গেলে এক মাসের মধ্যে Uber-এর সাথে যোগাযোগ করে রিপোর্ট করতে হবে, যেমনটা নিচের ‘আমাদের সাথে যোগাযোগ করুন’ বিভাগে উল্লিখিত আছে। প্রয়োজনীয় ডকুমেন্টেশন সরবরাহ করতে ব্যর্থতার ফলে পয়েন্ট প্রদানে অক্ষমতা হতে পারে। যাচাইকরণের জন্য, আপনার প্রোগ্রাম অ্যাকাউন্টে পয়েন্ট জমা না হওয়া পর্যন্ত আপনার সমস্ত রসিদ এবং ডকুমেন্টেশন আপনার কাছে রাখা উচিত।

আপনার বাতিলকরণ এবং অ্যাকসেপটেন্স রেট রিফ্রেশ হতে আনুমানিক ৭২ ঘণ্টা সময় লাগতে পারে। Uber সিস্টেমে বিভ্রাটের ক্ষেত্রে, আপনার প্রোগ্রাম অ্যাকাউন্টে আপনার পয়েন্টগুলি প্রদর্শিত হতে দেরি হতে পারে। এছাড়াও, যদি কোনও প্রোগ্রামের সময়সীমা শেষ হওয়ার কাছাকাছি সময়ে বিভ্রাট ঘটে, তাহলে পরবর্তী প্রোগ্রামের সময়কাল পর্যন্ত পয়েন্টগুলি প্রয়োগ না করা হতে পারে।

অ্যাকাউন্ট বন্ধ

প্রোগ্রামে অংশগ্রহণ হল ড্রাইভার পার্টনারদের দেওয়া একটি বিশেষ সুযোগ, এবং এই কারণে Uber যে কোনও কারণে যে কোনও সময় স্থগিত, প্রত্যাহার বা বন্ধ করতে পারে। আপনার প্রোগ্রাম মেম্বারশিপ বন্ধ হয়ে গেলে, নির্দিষ্ট পুরস্কারের শর্তাবলী অনুসারে আপনার প্রোগ্রাম মেম্বারশিপের সাথে সম্পর্কিত সমস্ত পয়েন্ট এবং যে কোনও পুরস্কার বন্ধ হওয়ার সাথে সাথে বাজেয়াপ্ত হয়ে যেতে পারে, যার বিস্তারিত নিচে দেওয়া আছে। যদি প্রতারণামূলক কার্যকলাপের কারণে বা প্রোগ্রামের এই শর্তাবলী মেনে না চলার কারণে আপনার প্রোগ্রাম মেম্বারশিপ বন্ধ করা হয়, তাহলে আপনার প্রোগ্রাম মেম্বারশিপের সাথে সম্পর্কিত সমস্ত পয়েন্ট এবং পুরস্কার অবিলম্বে বাজেয়াপ্ত করা ছাড়াও, আপনি প্রোগ্রামে অংশগ্রহণ বা পুনরায় যোগ দিতে পারবেন না।

প্রোগ্রামের পরিবর্তন এবং প্রোগ্রাম বন্ধ হয়ে যাওয়া

কোনও নোটিশ ছাড়াই এবং আপনার বা প্রোগ্রামের অন্য কোনও সদস্যের প্রতি আরও বাধ্যবাধকতা ছাড়াই যে কোনও সময় প্রোগ্রাম (আমাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে) বা এর যে কোনও অংশ পরিবর্তন বা বন্ধ করার অধিকার আমাদের কাছে রয়েছে, যার মধ্যে রয়েছে সেই পরিবর্তনগুলি, তবে এতে সীমাবদ্ধ নয়, যা : ক) পরিবর্তনের তারিখে এবং পরে কীভাবে পয়েন্ট উপার্জন করা হয় তা নিয়ন্ত্রণ করে; খ) একটি স্তর অ্যাক্সেস করার জন্য প্রয়োজনীয় পয়েন্টের সংখ্যা পরিবর্তন করে; গ) প্রতিটি স্তরে প্রদত্ত নির্দিষ্ট পুরস্কার; বা ঘ) একটি স্তরের মধ্যে পুরস্কার পাওয়ার জন্য প্রয়োজনীয় অন্যান্য আবশ্যকতা। বন্ধ হওয়ার কার্যকর তারিখের পরে কোনও পয়েন্ট অর্জন করা হবে না। এই প্রোগ্রামের শর্তাবলীতে যে কোনও এবং সমস্ত পরিবর্তন এবং/অথবা সংশোধনী অবিলম্বে সমস্ত সদস্যদের জন্য বাধ্যতামূলক হবে।

অধিকার হস্তান্তর

প্রোগ্রামের অধীনে Uber-এর অধিকার এবং বাধ্যবাধকতাগুলি Uber যে কোনও সময় অন্য কোনও সম্পর্কিত বা সম্পর্কহীন সত্তাকে বরাদ্দ বা হস্তান্তর করতে পারে এবং পারফরম্যান্সের জন্য সেই সত্তাই দায়ী হবে।

প্রোগ্রামের শর্তাবলীর ব্যাখ্যা।

এই প্রোগ্রামের শর্তাবলীর সমস্ত ব্যাখ্যা Uber-এর নিজস্ব বিবেচনার ভিত্তিতে হবে এবং Uber-এর সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

ডিসক্লেইমার

প্রোগ্রাম এবং/অথবা এর যেকোনও ফিচার আমাদের নিয়ন্ত্রণের বাইরের বিভিন্ন কারণে সময়ে সময়ে অনুপলব্ধ, ভুল বা বাধাপ্রাপ্ত হতে পারে। প্রোগ্রাম, এর ফিচার বা কোনও পুরস্কারের অনুপলব্ধতা, বাধা বা ত্রুটির জন্য আমরা দায়বদ্ধ নই। আমরা (আমাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে) বিজ্ঞপ্তি ছাড়াই যে কোনও সময় প্রোগ্রাম বা যে কোনও ফিচার পরিবর্তন, স্থগিত বা বন্ধ করতে পারি। প্রোগ্রাম এবং এর মাধ্যমে অ্যাক্সেসযোগ্য সমস্ত তথ্য শুধুমাত্র “যেমন আছে” এবং “যেমন উপলভ্য” ভিত্তিতে তথ্যমূলক উদ্দেশ্যে প্রদান করা হয়। আমরা, আমাদের অধিভুক্ত সত্তা এবং তৃতীয় পক্ষের পুরস্কার প্রদানকারী এবং তাদের এজেন্টরা কোনো স্পষ্ট বা উহ্য কোনো ধরনের ওয়ারেন্টি, উপস্থাপনা বা গ্যারান্টি দিই না, যার মধ্যে নির্ভুলতা, সাম্প্রতিকতা বা সম্পূর্ণতা, প্রোগ্রামের পরিচালনা, তথ্য, উপকরণ, বিষয়বস্তু, প্রাপ্যতা এবং পণ্য অন্তর্ভুক্ত, কিন্তু এতেই সীমাবদ্ধ নয়। প্রযোজ্য আইন দ্বারা অনুমোদিত সম্পূর্ণ সীমা পর্যন্ত, আমরা স্পষ্ট বা উহ্য সমস্ত ওয়ারেন্টি প্রত্যাখ্যান করি, যার মধ্যে রয়েছে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবসায়িক যোগ্যতা এবং ফিটনেসের অন্তর্নিহিত ওয়ারেন্টি, কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ নয়।

পুরস্কারের বিবরণ এবং অতিরিক্ত শর্তাবলী

পুরস্কার হল আপনাকে দেওয়া বিশেষ সুযোগ। Uber-এর বিবেচনার ভিত্তিতে পুরস্কারগুলি দেওয়া হয়, যে কোনও সময় পরিবর্তন বা বাতিল করা হতে পারে, রিডিম করে পয়েন্ট পাওয়া যায় না এবং এর কোনও নগদ মূল্য নেই। পুরস্কারের বিবরণ, শর্তাবলী এবং সীমাবদ্ধতা নিচে পাওয়া যেতে পারে। অনুগ্রহ করে মনে রাখবেন যে নিচে তালিকাভুক্ত কিছু পুরস্কার আপনার নিজ শহরে নাও পাওয়া যেতে পারে। সেই অনুযায়ী আপনি কিছু পুরস্কার দাবি করার অধিকারী নাও হতে পারেন। তৃতীয় পক্ষের দেওয়া পুরস্কারগুলির জন্য আপনার অতিরিক্ত পদক্ষেপের প্রয়োজন হতে পারে, যার মধ্যে রয়েছে, সীমাবদ্ধতা ছাড়াই, অতিরিক্ত শর্তে সম্মত হওয়া বা এই জাতীয় তৃতীয় পক্ষের সাথে একটি অ্যাকাউন্ট তৈরি করা এবং পণ্য বা পরিষেবা সরবরাহকারী এই ধরনের তৃতীয় পক্ষের সাথে নির্দিষ্ট কিছু ডেটা শেয়ার করা। পুরস্কারের রসিদে যে সমস্ত ট্যাক্স বকেয়া থাকতে পারে তার জন্য ড্রাইভার পার্টনাররা দায়বদ্ধ। তৃতীয় পক্ষের দেওয়া পণ্য বা পরিষেবার জন্য UBER দায়বদ্ধ থাকবে না।

প্রোগ্রামের সাফল্য নিশ্চিত করতে, Uber তৃতীয় পক্ষের পুরস্কার প্রদানকারী এবং প্রোগ্রামের সদস্যদের দ্বারা সম্মত হওয়া শর্তাবলী অনুসারে প্রতিটি ক্ষেত্রে তথ্য এবং রিপোর্ট করার উদ্দেশ্যে তৃতীয় পক্ষের পুরস্কার-ভিত্তিক লেনদেনের তথ্য সংগ্রহ করতে পারে।

নিম্নলিখিত তালিকায় UBER প্রো (UBER PRO) প্রোগ্রামের বর্তমান অফারগুলির বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে, যা অংশগ্রহণকারী পার্টনার বা UBER দ্বারা প্রদান করা হয়েছে। অনুগ্রহ করে মনে রাখবেন যে বাহ্যিক অংশগ্রহণকারী পার্টনারদের কাছ থেকে পাওয়া অফারগুলি, যার মধ্যে পুরস্কার পাওয়ার যোগ্যতার পাশাপাশি পার্টনারদের পরিচয়ও অন্তর্ভুক্ত, তবে এতেই সীমাবদ্ধ নয়, UBER-এর বিবেচনায় যেকোনো সময় পরিবর্তনসাপেক্ষ।

অগ্রাধিকার ভিত্তিক সহায়তা

কে যোগ্য:

Gold, Platinum এবং Diamond স্তরে থাকা ড্রাইভার পার্টনার

প্রাসঙ্গিক ড্রাইভার পার্টনারের নিজ শহরের উপর নির্ভর করে প্রোগ্রামের সমস্ত ড্রাইভার পার্টনার গ্রিনলাইট হাবগুলিতে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা পাবেন এবং ভার্চুয়াল সহায়তায় অগ্রাধিকার পাবেন। উল্লিখিত পুরস্কারটি আপনার নিজ শহরে উপলভ্য কিনা তা দেখতে অনুগ্রহ করে সময়ে সময়ে আপনার Uber অ্যাপ দেখুন।

অগ্রাধিকার ভিত্তিতে এয়ারপোর্ট পিকআপ

কে যোগ্য:

নির্বাচিত শহরগুলিতে Diamond স্তরে থাকা ড্রাইভার পার্টনার। উল্লিখিত পুরস্কারটি আপনার নিজ শহরে উপলভ্য কিনা তা দেখতে অনুগ্রহ করে সময়ে সময়ে আপনার Uber অ্যাপ দেখুন।

এই পুরস্কারটি একটি নির্দিষ্ট বিমানবন্দরে উপলভ্য হওয়ার শর্তাধীন, যা কোনও বিজ্ঞপ্তি ছাড়াই যে কোনও সময় পরিবর্তন হতে পারে। যদি পাওয়া যায়, তাহলে প্রোগ্রামের একজন যোগ্য সদস্যকে বিমানবন্দরে সম্ভাব্য দ্রুত পিকআপের জন্য অগ্রাধিকার দেওয়া হতে পারে।

ট্রিপের সময়কাল

কে যোগ্য:

Diamond লেভেলে থাকা যে ড্রাইভার পার্টনাররা প্রতিটি শহরের জন্য সময়ে সময়ে Uber দ্বারা অবহিত ট্রিপ অ্যাকসেপটেন্স রেট বা তার বেশি বজায় রাখেন (ত্রিশ (৩০) দিনের ভিত্তিতে গণনা করা হয়)। Blue বা Gold লেভেলের ড্রাইভার পার্টনাররা এই পুরস্কারের জন্য যোগ্য নন। উপযুক্ত ড্রাইভাররা ট্রিপের অনুরোধ পাওয়ার সময় ট্রিপের আনুমানিক সময়কাল দেখতে পেতে পারেন।

বিনামূল্যে গন্তব্য

কে যোগ্য:

নির্বাচিত শহরগুলিতে Gold, Platinum, Diamond স্তরে থাকা ড্রাইভার পার্টনার। উল্লিখিত পুরস্কারটি আপনার নিজ শহরে উপলভ্য কিনা তা দেখতে অনুগ্রহ করে সময়ে সময়ে আপনার Uber অ্যাপ দেখুন। নির্দিষ্ট যোগ্য ট্রিপে যোগ্য ড্রাইভাররা অতিরিক্ত স্টার-পাওয়ার হিসাবে একটি গন্তব্য সেট করার সুযোগ পেতে পারেন। উল্লিখিত পুরস্কারটি আপনার নিজ শহরে উপলভ্য কিনা তা দেখতে অনুগ্রহ করে সময়ে সময়ে আপনার Uber অ্যাপ দেখুন।

আমাদের সাথে যোগাযোগ করুন

প্রোগ্রামটি সম্পর্কে আপনার যদি কোনও প্রশ্ন বা মন্তব্য থাকে, তাহলে আপনি https://help.uber.com/-এ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আপনার পছন্দের ভাষা বেছে নিন

ইংরেজি, Englishবাংলা, বাংলা