ড্রাইভাররা কেন তাদের অ্যাকাউন্ট ের অ্যাক্সেস হারাতে পারেন তা বোঝা
ড্রাইভাররা সাধারনত কী কারণে তাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস হারাতে পারেন, কীভাবে তা এড়ানো যায় এবং আপনার ক্ষেত্রে এমনটি ঘটলে করণীয় কী সে সম্পর্কে এই পেজে তথ্য পাবেন।
ড্রাইভারদের প্রতি আমাদের অঙ্গীকার
ড্রাইভাররা যাতে কাজের জন্য তাদের ইচ্ছামত সময়ে অনলাইনে যেতে পারেন তা নিশ্চিত করতে আমরা Uber প্ল্যাটফর্মের অ্যাক্সেস খোলা রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। অ্যাকাউন্ট অ্যাক্সেস হারানোর ঘটনা প্রায়শই ঘটে না, তবে আমরা জানি যে এটি হতাশাজনক হতে পারে।
আমাদের প্রক্রিয়াগুলি ন্যায্য, সঠিক এবং স্বচ্ছ কিনা তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং ড্রাইভাররা বিশ্বাস করেন যে আমরা সঠিক কাজই করছি। এজন্য আমাদের দিকনির্দেশনার জন্য নিম্নলিখিত নীতিগুলি তৈরি করেছি:
অ্যাকাউন্ট অ্যাক্সেসকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে এমন আচরণ সম্পর্কে ড্রাইভারদের সচেতন হওয়া উচিত।
যেসব ড্রাইভাররা বছরের পর বছর ধরে প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন তারা গ্রাহক এবং Uber-এর প্রতি একটি আস্থার জায়গা তৈরি করেছেন। গুরুতর ঘটনা ব্যতীত, অ্যাক্সেস সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে Uber প্ল্যাটফর্মে কাটানো সময় এবং ট্রিপের সংখ্যা বিবেচনায় নিতে পারে।
কখনও অ্যাক্সেস হারানোর ঘটনা ঘটলে, Uber যেকোনো তথ্য আদান-প্রদানে স্পষ্ট, সহানুভূতিশীল এবং সামঞ্জস্যপূর্ণ অবস্থান বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবে এবং অন্য ইউজারদের জন্য ঝুঁকির পরিবেশ তৈরি না করে আমাদের সিদ্ধান্তের পেছনের কারণগুলি সম্পর্কে সুনির্দিষ্ট এবং স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে।
পরিস্থিতি গুরুতর না হলে, ৭ দিনের বেশি সময় ধরে অ্যাকাউন্টের অ্যাক্সেস না থাকলে এবং নিজে থেকে সমাধান করা না গেলে, ড্রাইভারদের যেকোনও সিদ্ধান্ত রিভিউ করার অনুরোধ করার ক্ষমতা থাকতে হবে।
অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন এবং রিভিউ স্ট্যান্ডার্ড তৈরি, পর্যালোচনা এবং আপডেট করার ক্ষেত্রে Uber-এর একটি ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
আমাদের অ্যাকাউন্ট রিভিউ প্রক্রিয়া
মানব সম্পৃক্ততা
যদিও ডেটা এবং প্রযুক্তি Uber প্ল্যাটফর্মের সুরক্ষা ও নিরাপত্তা উন্নত করার জন্য দরকারী সরঞ্জাম, তবুও ড্রাইভারদের সাথে ন্যায্য আচরণ নিশ্চিত করা এবং তাদের অ্যাকাউন ্টগুলো ভুয়া রিপোর্টের হাত থেকে বাঁচানোর জন্য ম্যানুয়াল রিভিউ সর্বদা একটি ভূমিকা পালন করবে।
অগ্রিম বিজ্ঞপ্তি
সম্ভব হলে, কোনও ড্রাইভার তার অ্যাকাউন্টের অ্যাক্সেস হারানোর ঝুঁকিতে আছেন কিনা তা সতর্কতা মেসেজ আকা রে জানিয়ে দেব। তারপরও, কিছু কিছু ক্ষেত্রে আইনগত বা নিরাপত্তার কারণে কোনও আগাম সতর্কতা ছাড়াই আমাদের অ্যাক্সেস বাতিল করতে হতে পারে।
অতিরিক্ত তথ্য দেওয়ার সুযোগ
অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ড্রাইভারদের রিভিউয়ের অনুরোধ করার এবং নিজের কেস সমর্থন করার জন্য অতিরিক্ত তথ্য যেমন, অডিও বা ভিডিও রেকর্ডিং সরবরাহ করার ক্ষমতা থাকতে হবে। এই কারণেই আমরা একটি অ্যাপ-মধ্যস্থ রিভিউ সেন্টার তৈরি করেছি যার মাধ্যমে ড্রাইভাররা তাদের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
মিথ্যা অভিযোগ থেকে সুরক্ষা
সাধারণত রিফান্ড পাওয়ার উদ্দেশ্যে আমাদের রেটিং বা গ্রাহক সহায়তা সিস্টেমের অপব্যবহারকারী যাত্রীদের শনাক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার সিদ্ধান্তে এই গ্রাহকদের করা অভিযোগগুলি বিবেচনায় না নেওয়ার জন্য আমরা কাজ করছি।