অডিও রেকর্ডিং ব্যবহার করে আপনার রাইডে নিরাপত্তা বাড়ানো হয়েছে
সম্মানজনক আচরণকে উৎসাহিত করতে এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে নিজের সুরক্ষার জন্য সম্পূর্ণ বা আংশিক রাইড রেকর্ড করুন।
প্রতিটি রাইডে নিরাপত্তার একটি স্তর যোগ করুন
আপনার সুরক্ষা সংক্রান্ত পছন্দগুলি সেট আপ করুন
আপনি যে পছন্দগুলি সেট আপ করেছেন তার ভিত্তিতে রেকর্ডিংগুলি অটোমেটিক্যালি হবে - সকল রাইড বা গভীর রাতের ট্রিপের মত কিছু সংখক রাইড বেছে নিন।
এনক্রিপ্ট করা রেকর্ডিং
এগুলি গোপনীয়তা-সুরক্ষিত রেকর্ডিং যা কোনও ঘটনার রিপোর্টের সাথে সংযুক্ত না থাকলে আপনি, আপনার ড্রাইভার বা Uber সহায়তা কখনও অ্যাক্সেস করতে পারবে না।
অডিও রেকর্ডিং সেট আপ করুন
নীল নিরাপত্তা শিল্ডে ট্যাপ করুন এবং নিরাপত্তা সংক্রান্ত পছন্দগুলি সেট আপ করুন বেছে নিন
আপনার পছন্দের অডিও রেকর্ড করুন এবং অ্যাপটিকে আপনার ডিভাইসের মাইক্রোফোন ব্যবহার করার অনুমতি দিন