সর্বশেষ পরিবর্তিত: ১৭/৪/২০২০
উবার কমিউনিটি গাইডলাইন-- বাংলাদেশ
আমরা উবার যাত্রাকে আরো নিরাপদ ও আনন্দদায়ক করতে চাই। সে লক্ষ্যে একইসাথে যাত্রী এবং চালকের কথা মাথায় রেখে একটি গাইডলাইন তৈরি করা হয়েছে, যা উবারের সার্ভিস গ্রহণের ক্ষেত্রে ফাইভ স্টার মান নিশ্চিত করবে। অনুগ্রহপূর্বক আমাদের গাইডলাইনটি মনোযোগ সহকারে পড়ুন। কারণ, আপনি যাত্রী হউন বা চালক আপনার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
नीचे दिए गए दिशानिर्देशों से कुछ खास तरह के व्यवहारों को समझने में मदद मिलती है, जिन्हें हम Uber प्लैटफ़ॉर्म पर बढ़ावा देते हैं। इनके साथ ही, उन व्यवहारों या परिस्थितियों को समझने में भी मदद मिलती है, जिनकी वजह से आप Uber प्लैटफ़ॉर्म का एक्सेस खो सकते हैं।
পারস্পরিক শ্রদ্ধা
আপনার চালক এবং যাত্রীর সাথে এমন আচরণ করুন যে আচরণ আপনি আশা করেন -- শ্রদ্ধার সাথে। চিৎকার না করা, বাজে কথা না বলা অথবা জোরে গাড়ির দরজা লাগানোর মতো বিষয়গুলো খুবই স্বাভাবিক ভদ্রতা। আপনার ব্যবহৃত বাহনটিকে পরিষ্কার রাখা -- সেটা আপনার খেয়ে ফেলা কোন খাবারের প্যাকেট কিংবা পড়ে যাওয়া কোন পানীয় হোক -- আপনি আপনার ব্যবহৃত বাহন পরিষ্কার রাখার বিষয়টি মাথায় রাখবেন কেননা একই বাহনটি আপনার মতো আরো অনেকেই ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনি যদি উবার ব্যবহার করে থাকেন তাহলে মনে রাখতে হবে আপনি যার সাথে রাইড করতে যাচ্ছেন তিনি একজন ভিন্ন মানুষ এবং তার চিন্তাও আপনার থেকে ভিন্ন। অনুগ্রহ করে এই ভিন্নতাকে শ্রদ্ধা করুন। উবার ব্যবহার করতে যেন সবাই স্বাচ্ছন্দ্যবোধ করেন আমরা সেটাই চাই।\
যাত্রী ও চালককে তার পার্সোনাল স্পেস দিন
আমরা সবাই নিজেদের পার্সোনাল স্পেস এবং প্রাইভেসি চাই। গাড়িতে অন্য কারো সাথে গল্প করা খুবই স্বাভাবিক। তবে কেউ দেখতে কেমন তার উপর মন্তব্য করা অথবা সে বিবাহিত কিনা সেটা জিজ্ঞেস করবেন না। যাত্রী হিসেবে চলার সময় ফোনে কথা বলার প্রয়োজন হলে নিচু স্বরে কথা বলুন যাতে করে চালকও অন্যান্য যাত্রীদের যেন অসুবিধা না হয়। বাহনটিতে অবস্থানকারী অপর ব্যক্তির শরীরে স্পর্শ করা কিংবা তার সাথে অন্তরঙ্গ অবস্থায় থাকা যাবে না। এক্ষেত্রে মনে রাখতে হবে, উবার সেবায় যৌনকর্ম নিষিদ্ধ এবং এটি যাত্রী ও চালক উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।
নিরাপত্তা প্রথম
প্রত্যেকেই তার গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছাতে চায়। সুতরাং, স্থানীয় আইনের প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে। আমাদেররাইডার সেফটি টিপস দেখুন। আপনি যখন বাহনে বসে আছেন তখন সিট বেল্ট বাঁধুন। কেননা উবারে নিরাপত্তার বিষয়টি আসলে চালকের উপর তার দায়দায়িত্ব বর্তায়। এর অর্থ নির্দিষ্ট গতিসীমা মেনে চলা, গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার না করা, ফোন মাউন্ট ব্যবহার করা এবং কখনোই মদ্যপ হয়ে গাড়ি না চালানোর মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। চালক যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে তাকে বিশ্রাম নিতে উৎসাহিত করে উবার। বিশেষজ্ঞদের মতে, 'নিদ্রা চোখে চালানো বন্ধ করার একমাত্র সমাধান নিদ্রা।'\
শিশুদের তত্ত্বাবধান করা অত্যাবশ্যক
শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের উবার অ্যাকাউন্ট থাকতে পারবে। যদি আপনার সন্তান আপনার উবার অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে তাহলে অবশ্যই একজন প্রাপ্তবয়স্ক তার সাথে থাকতে হবে।
सार्वजनिक आपात स्थितियाँ
सार्वजनिक आपात स्थितियों के दौरान, Uber हमारे प्लैटफ़ॉर्म की सुरक्षा बनाए रखने के लिए अतिरिक्त उपाय कर सकता है। इन आपात स्थितियों में प्राकृतिक आपदाएँ, सार्वजनिक स्वास्थ्य से जुड़ी आपात स्थितियाँ और संकट की स्थितियाँ शामिल हैं, लेकिन ये सिर्फ़ इन्हीं तक सीमित नहीं हैं।
उदाहरण के लिए, अगर Uber को किसी लोक स्वास्थ्य अधिकारी से सूचना मिलती है कि कोई व्यक्ति Uber प्लैटफॉर्म का ऐसे काम के लिए इस्तेमाल कर रहा है जिससे आम लोगों को नुकसान पहुँच सकता है, तो हम उस व्यक्ति के अकाउंट को तब तक प्रतीक्षा सूची में रख सकते हैं, जब तक कि उस व्यक्ति के लिए Uber प्लैटफ़ॉर्म का फिर से इस्तेमाल शुरू करना उचित रूप से सुरक्षित न हो। इसी तरह, जब आम लोगों के स्वास्थ्य से जुड़ी आपात स्थिति हो, प्राकृतिक आपदा हो या आम लोगों से जुड़ी संकट की अन्य परिस्थिति हो या फिर जब Uber प्लैटफ़ॉर्म की लगातार उपलब्धता की वजह से कोई स्पष्ट और मौजूद खतरा उत्पन्न हो सकता हो, तब हम अधिकारियों से मिलने वाले मार्गदर्शन का पालन करने के लिए किसी व्यक्ति को पूरे शहर में या किसी एक इलाके में Uber प्लैटफ़ॉर्म का आंशिक या पूरी तरह से इस्तेमाल करने से रोक सकते हैं।
মতামত আমাদের সেবাকে উন্নত করে
আপনি চালক হউন বা যাত্রী, যাত্রা শেষে অবশ্যই আপনার ট্রিপটি রেট করতে ভুলবেন না। আপনার আন্তরিক মতামত আমাদের পুরো ট্রিপটি বুঝতে সাহায্য করে। এই মতামত আমাদের চালক এবং যাত্রীদের জন্য একটি শ্রদ্ধাপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। যদি যাত্রার মধ্যে কোনো দূর্ঘটনা অথবা বাকবিতণ্ডা সংগঠিত হয় সেক্ষেত্রে অবশ্যই তা রিপোর্ট করবেন। রিপোর্ট করার ক্ষেত্রে অ্যাপে 'হেল্প' ক্লিক করতে হবে তাতে করে আমাদের কাস্টমার সাপোর্ট দল দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হবে। নিম্নে নির্দেশিকাতে কিছু নির্দিষ্ট অসদাচরণ সম্পর্কে উল্লেখ করা হচ্ছে যেগুলোর কারণে কোনো ব্যক্তি উবারে তার প্রবেশাধিকার হারাতে পারেন।
কেন একজন যাত্রী উবারে প্রবেশাধিকার হারাতে পারেন?
এই নীতিমালা আমাদের সামনে সেইসব অসদাচরণ সম্পর্কে জানাবে যেগুলোর কারণে একজন যাত্রি ব্যক্তি উবার তার প্রবেশাধিকার হারাতে পারেন। মনে রাখতে হবে, আপনি একটি দলের সাথে যাত্রা করছেন অথবা অন্য কেউ আপনার অ্যাপ ব্যবহার করে উবারের সেবা গ্রহণ করছেন, সেক্ষেত্রে ট্রিপের সময় তাদের ব্যবহারের জন্য আপনি দায়ী থাকবেন।
সমস্ত চালক এবং যাত্রীর জন্য একটি সম্মানজনক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা
উবার সেবা গ্রহণের সময় আপনি কেমন ব্যবহার করলেন তার উপর নির্ভর করছে আপনার সাথের সঙ্গী ও চালকের নিরাপত্তা ও স্বস্তি। সৌজন্য গুরুত্বপূর্ণ। সেকারণেই আপনি যখন উবারে ভ্রমণ করবেন তখন আপনার নিকট সৌজন্যমূলক ব্যবহার কাম্য যেমনটা আপনি একটি গণ সমাবেশে আশা করেন। নিম্নে এরকম কিছু কারণ উল্লেখ করা হলো যা আপনাকে উবার সেবা থেকে বঞ্চিত করবে:
চালক অথবা অন্য যাত্রীর মালামালের ক্ষতিসাধন করা।
উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বাহনের ক্ষতি করা, ফোন ভাঙ্গা অথবা নষ্ট করা, ইচ্ছাকৃতভাবে খাবার অথবা পানীয় ফেলা, সিগারেট খাওয়া, অতিরিক্ত মদ্যপানের কারণে বাহনের ভেতরেই বমি করা।
চালক ও যাত্রীর মধ্যে শারীরিক সংঘর্ষ।
এই ব্যবহার নির্দেশিকাটি এই বিষয়টি পরিষ্কার করে বলেছে, বাহনটিতে অবস্থানকারী অপর ব্যক্তির শরীরে স্পর্শ করা কিংবা তার সাথে অন্তরঙ্গ অবস্থায় থাকা যাবে না। এক্ষেত্রে মনে রাখতে হবে, উবার সেবায় যৌনকর্ম নিষিদ্ধ। এই যৌনকর্ম নিষিদ্ধ চালক এবং যাত্রী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এক্ষেত্রে কোনভাবেই চালক ও যাত্রী উভয়ের কেউ কাউকে শারীরিকভাবে আঘাত করতে পারবেন।
অশ্লীল এবং অপমানজনক ভাষা বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যাবে না। উদাহরণস্বরূপ, খুবই ব্যক্তিগত প্রশ্ন করা, মৌখিক হুমকি প্রদান, এবং এমন মন্তব্য অথবা শারীরিক অঙ্গভঙ্গি করা যা খুবই আক্রমণাত্মক, যৌন হেনস্তামূলক, বৈষম্যমূলক, কিংবা অশ্রদ্ধাশীল কিছু করা যাবে না।
ভ্রমণের পরে ড্রাইভার বা সহযাত্রীর সাথে অযাচিত যোগাযোগ করা। উদাহরণস্বরূপ, টেক্সটিং, কলিং, অথবা বাসায় যাওয়া ভ্রমণ শেষ হবার পর একেবারেই করা যাবে না।
উবার ব্যবহারের সময় আইন ভঙ্গ করা।
উদাহরণস্বরূপ, বাহনে মাদকের উন্মুক্ত বোতল বহন করা, মাদক গ্রহণ করা, একসাথে অতিরিক্ত মানুষ ভ্রমণ করা, চালককে স্থানীয় ট্রাফিক আইন ভঙ্গ করতে বাধ্য করা বিশেষ করে নির্দিষ্ট গতিসীমা ভঙ্গ করা, কোন ধরনের অপরাধমূলক কাজে উবার ব্যবহার করা যেমন; মাদক ও আদম পাচার কিংবা নারী ও শিশুকে যৌন হেনস্তা করা।
যাত্রীর ব্যবহার।
ব্যবহারকারী তার উবার অ্যাকাউন্টটি হারাতে পারেন যদি তা এই ব্যবহারিক নির্দেশিকায় উল্লেখিত স্টার রেটিং পয়েন্টের চাহিদা পূরণ না করে।
আমরা উপরিল্লেখিত বিষয়ে যদি কোন অভিযোগ পাই তাহলে আপনার সাথে তদন্তের স্বার্থে যোগাযোগ করা হবে। অভিযোগের উপর ভিত্তি করে তদন্তের সময় আপনার উবার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। অভিযোগ গুরুতর হলে অথবা অভিযুক্ত সহযোগিতা করতে অস্বীকৃতি জানালে উবার অ্যাকাউন্ট বাতিল করা হতে পারে। উবার ব্যবহারের সময় যেকোনো সহিংসিতা, যৌন অসদাচারন অথবা হেনস্তা, বৈষম্য এবং অবৈধ কার্যকলাপ করলে তাৎক্ষণিক উবার অ্যাকাউন্ট অকার্যকর করা হবে। উপরন্তু, এই অভিযোগের সাথে যদিআইন শৃঙ্খলা বাহিনী যুক্ত থাকে তাহলে উবার তাদের সর্বাত্মক সাহায্য করবে।
ব্যবহারের শর্ত
রাইডার হিসেবে যখন আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করেছেন তখন আপনি আমাদেরব্যবহারের শর্তাবলীর সাথে একমতো পোষণ করেছেন। এসব শর্তাবলী ভঙ্গ করলে আমরা আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি। এমনকি আপনার অ্যাকাউন্টটি আমরা স্থায়ীভাবে বন্ধও করে দিতে পারি। উদাহারণ সরূপ বলা যায়, সঠিক, পূর্ণাঙ্গ এবং হালনগাদ তথ্য সরবরাহ করতে ব্যর্থ হওয়া, ফাইলে মেয়াদোত্তীর্ণ ও অকেজো পেমেন্ট পদ্ধতি ব্যবহার করা, আপনার অ্যাকাউন্টটি অপ্রাপ্ত বয়স্ক কাউকে ব্যবহার করতে দেওয়া অথবা শর্ত অনুযায়ী যদি আপনার বয়স পূর্ণ না হলে।
বৈষম্য
উবার যেকোনো ধরনের বৈষম্যের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। যার অর্থ যদি কারও বিরুদ্ধে ড্রাইভার বা অন্য রাইডারদের সঙ্গে বৈষম্য করার অভিযোগ যাওয়া যায় তাহলে তিনি তার অ্যাকাউন্ট হারাতে পারেন। বিশেষ করে প্রযোজ্য আইনের আওতায় জাতি, ধর্ম, বর্ণ, জাতীয়তা, পঙ্গুত্ব, যৌন অভিযোজন, লিঙ্গ, বৈবাহিক অবস্থান, লৈঙ্গিক পরিচয়, বয়স বা অন্য কোনো বৈশিষ্টের বিষয়ে বৈষম্য করে।
প্রতারণা বা অসভ্য আচরণ
প্রতারণা অথবা অসভ্য আচরণ বিশ্বাসকে ধ্বংস করে। আর উবার বিশ্বাসের ওপর ভিত্তি করেই প্রতিষ্টিত। এ ধরনের কার্যকালাপের কারণে আমরা যে কারোর অ্যাকাউন্ট অচল করে দিতে পারি। এসব কার্যকালাপের মধ্যে রয়েছে: প্রোমোশনের অপব্যবহার, রাইডার ও ড্রাইভারের মধ্যে হাতাহাতি, ভাড়া নিয়ে বাগবিতন্ডা, অথবা নকল অ্যাকাউন্ট খোলা।
আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ
উবারের অ্যাপ ব্যবহারকালীন ড্রাইভার ও রাইডারদের আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে আমাদের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ সম্পর্কিতনীতিমালা সম্পর্কে জানতে পারবেন। [১] যদি কেউ উবারের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের নীতিমালা ভঙ্গ করে তবে উবারে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।
কেন একজন চালক উবারে প্রবেশাধিকার হারাতে পারেন?
যদি আপনি ড্রাইভার হন এবং আপনার উবার অ্যাকাউন্ট অস্থায়ীভাবে ব্লক বা অচল হয়ে যায়, তাহলে সেটা আপনার আয়ের সক্ষমতাকে সীমাবদ্ধ করে দেবে। এ জন্যই আমরা বিশ্বাস করি, যেকোনো বিষয়ে স্পষ্ট নীতিমালা থাকা জরুরি, যেখানে বিভিন্ন পরিস্থিতির বিষয়ে ব্যাখ্যা থাকবে। আর এই নীতিমালার ব্যর্তয় ঘটতে যেকেউ উবার অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারাতে পারেন। তাহলে কীভাবে (যদি সর্বপরি) আপনি অ্যাপটি আবার ব্যবহার করবেন? এবং যদি আপনি নিম্নোক্ত সিদ্ধান্তগুলোর বিষয়ে আপিল করেন:[১] যেকোনো সময়ই অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, যেটার কারণে যেকেউ তার ড্রাইভার অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারাতে পারেন, আমরা নিয়মিত এই নীতিমালা হালনগাদ করবো, কিন্তু নিম্নোক্ত কারণে, যেমন: মান, নিরাপত্তা, প্রতারণা এবং বৈষম্য, উবারের জন্য যথেষ্ট। [২]
মান
যেসব রাইডার উবার ব্যবহার করেন তারা আশা করেন ড্রাইভাররা অন্তত নিরাপদে যান চালাবেন। এছাড়াও ড্রাইভাররা সতর্ক এবং পেশাগত হবেন বলে রাইডাররা আশা করেন। সেবার মান যত বেশি হবে, রাইডাররাও ততবেশি ট্রিপ নেবে। যার অর্থ ড্রাইভারদের টাকা আদায়ের অধিক সুযোগ সৃষ্টি হবে। তবে নিম্নমানের সেবা সব সময় এর বিপরীত প্রভাব ফেলে।কয়েকটি উপায়ে আমরা ড্রাইভারদের মান নির্ণয় করি, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- স্টার রেটিং, ট্রিপ বাতিল করার হার এবং ট্রিপ গ্রহণ করার হার।
স্টার রেটিং
প্রতিটি ট্রিপ শেষে এক থেকে পাঁচ স্টারের মধ্যে ড্রাইভার ও রাইডাররা একে অপরকে রেটিং করতে পারেন। এমনকি ট্রিপের বিষয়ে ফিডব্যাকও দিতে পারেন। এই দ্বিমুখী ব্যবস্থা প্রত্যেককে তাদের ব্যবহারের বিষয়ে দায়বদ্ধ করে তোলে। আর দায়বদ্ধতা ড্রাইভার ও রাইডারদের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে ও নিরাপদ পরিবেশ তৈরিতে সহায়তা করে। উবার পার্টনার অ্যাপের রেটিং ট্যাবে ড্রাইভাররা তাদের বর্তমান রেটিং পরিস্থিতি দেখতে পারেন।
ড্রাইভারের রেটিং যেভাবে নির্ণয় করা হয়
ড্রাইভারের রেটিং পরিমাপ করা হয় ভ্রমণ পরবর্তী রাইডারদের দেওয়া গড় স্টারের (এক থেকে পাঁচ) ওপর ভিত্তি করে, বিশেষ করে যদি কারও সর্বশেষ ৫০০ ট্রিপের ওপর অথবা ট্রিপের সখ্যা ৫০০-এর চেয়ে কম হলে মোট ট্রিপের রেটিংয়ের গড়েরর ওপর। গড় রেটিং বাড়ানোর এই সহজ পদ্ধতি প্রতিটি ট্রিপে ভালো সেবা সরবরাহ করবে। ফলে উবার ব্যবহার করে ড্রাইভাররা খুবই ভালো সেবা দেবে, সুতরাং অধিকাংশ ট্রিপ খুবই মসৃণ হবে। কিন্তু আমরা জানি যে, মাঝে মাঝে ট্রিপ খুব ভালো হয় না। আর এজন্যই আমরা ড্রাইভারতের সর্বশেষ ৫০০ ট্রিপের গড় রেটিং বিবেচনায় নেই (অথবা ট্রিপের সখ্যা ৫০০-এর চেয়ে কম হলে মোট ট্রিপের রেটিংয়ের গড়ের ওপর)। এই পদ্ধতি ড্রাইভারদের ধীরে ধীরে উন্নতি করার সুযোগ দেয়।
যে কারণে আাপনি অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারাতে পারেন? প্রতিটি শহরে নূন্যতম একটি একটি গড় রেটিং পদ্ধতি আছে। আর এই কারণে বিভিন্ন শহরে একে অপরের রেটিং দেওয়ার সাংস্কৃতির মধ্যে পার্থক্য আছে। যদি আপনার রেটিং এই লিমিটেডর দিকে এগোতে থাকে তাহলে আমরা আপনাকে মাঝে মাঝে সতর্ক করবো এবং মানসম্পন্ন ইমপ্রুভমেন্ট কোর্সের বিষয়ে বিভিন্ন তথ্য পাবেন, যা আপনার উন্নয়নে সহায়তা করবে। যাইহোক, কয়েকবার শতর্ক করার পরও আপনার গড় রেটিং যদি নূন্যতম মানের নিচে থাকে তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারাতে পারেন।
ট্রিপ বাতিলের হার
চালক হিসেবে যখন আপনি একটি ট্রিপ রিকোয়েস্ট গ্রহণ করার পর আবার ট্রিপটি বাতিল করতে পারবেন। তবে ট্রিপ বাতিল করলে তা ভালো রাইডার অভিজ্ঞতা তৈরি করে না এবং এটি অন্যান্য চালকদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। আমরা বুঝি যে কিছু সময় আসে যখন আপনি পরিস্থিতির কারণে একটি ট্রিপ বাতিল করেন। কিন্তু সিস্টেমের নির্ভরযোগ্যতা বাড়ানোর ক্ষেত্রে ট্রিপ বাতিল করার হার কমানো একটি গুরুত্বপূর্ণ বিষয়।
আমার বাতিলের হার কীভাবে গণনা করা হয়?
আপনার বাতিলকরণ হার আপনার গ্রহণকৃত মোট ট্রিপের সংখ্যা থেকে বাতিলকৃত ট্রিপের সংখ্যার উপর ভিত্তি করে গণনা করা হয়। (উদাহরণস্বরূপ, যদি আপনি ১০০টি ট্রিপ গ্রহণ করে থাকেন এবং তার মধ্যে ৪টি বাতিল হয়ে যায় তবে আপনার বাতিলকরণ হার হবে ৪%) দক্ষতাসম্পন্ন চালকদের বাতিলের হার সাধারণত ৫% এর কম হয়।
যে কারণে আাপনি অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারাতে পারেন?
প্রত্যেকটি শহরের একটি ন্যূনতম ট্রিপ বাতিলের হার আছে যা সেই এলাকার চালকদের গড় বাতিলকরণ হারের উপর ভিত্তি করে তৈরি করা হয়। আপনার বাতিলকরণ হার অনেক বেশি হলে আমরা আপনাকে একাধিক বার সতর্ক করব অথবা যদি আপনি ক্রমাগতভাবে আপনার শহরে অন্যান্য চালকদের চেয়ে বেশি ট্রিপ বাতিল করে থাকেন তাহলে আপনি অ্যাপ্লিকেশান থেকে লগ আউট করতে পারেন। যদি আপনার বাতিলকরণ হার সর্বোচ্চ সীমা অতিক্রম করে তবে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারাতে পারেন।
গ্রহণযোগ্যতার হার
নির্ভরযোগ্য ও মানসম্পন্ন পরিসেবার সবথেকে জটিল বিষয় হলো ভালো গ্রহণযোগ্যতা । আমরা বুঝতে পারি যে কখনও কখনও অনাকাঙ্ক্ষিত কোন ঘটনার জন্য আপনি একটি ট্রিপ গ্রহণ করতে পারেন না। কিন্তু গ্রহণযোগ্যতার হা্র বাড়লে তা সিস্টেমের নির্ভরযোগ্যতার জন্য সমালোচনামূলক।ধারাবাহিকভাবে ট্রিপ অনুরোধ গ্রহণ করা ড্রাইভারদের উপার্জন বৃদ্ধি করতে সহায়তা করে ও সিস্টেমটিকে ভালোভাবে চলমান রাখে। আমরা জানি মাঝে মাঝে এমন কিছু কারণ থাকে যা আপনাকে প্রতিটি ট্রিপ অনুরোধ গ্রহণ করতে বাধা দেয় অথবা আপনার বিশ্রামেরও দরকার হতে পারে। কিন্তু ট্রিপ অনুরোধ গ্রহণ না করলে অপারেশনটি প্রলম্বিত হয় ও সিস্টেমের নির্ভরযোগ্যতা হ্রাস পায়। আপনি যদি ট্রিপ অনুরোধ গ্রহণ করতে না চান তাহলে সিস্টেম থেকে লগ অফ করুন।আপনি ধারাবাহিকভাবে ট্রিপ অনুরোধ গ্রহণ না করলে আমরা মনে করবো আপনি কিছু সময়ের জন্য অ্যাপ্লিকেশন থেকে লগ আউট করেছেন। এটি যে সকল চালকরা অনলাইনে থাকে তাদের ট্রিপ অনুরোধ গ্রহণ করা নিশ্চিত করতে সহায়তা করে। এর ফলে সিস্টেমের গুণগত মান রক্ষা করে যেহেতু রাইডাররা তাদের চালকদের সাথে সুষ্ঠভাবে যোগাযোগ করতে পারে।
নিরাপত্তা
চালক ও রাইডার্স নিরাপত্তা নিশ্চিত করার জন্য উবার প্রযুক্তি ব্যবহার করে। যেমন- জিপিএস এমন একটি প্রযুক্তি যা প্রতিটি যাত্রা ট্র্যাক করে রাইডারদের পরিবার বা বন্ধুদের সাথে রিয়েল টাইমে তাদের যাত্রার গতিবিধি জানিয়ে দেয়। এটি সব ড্রাইভারের প্রাক-স্ক্রীনিং এর একটি শক্তিশালী সিস্টেম দ্বারা ব্যাক আপ করা হয়।নিরাপত্তাজনিত ঘটনাগুলো তদন্ত করতে আমাদের নিবেদিত দলও আছে যারা ২৪/৭ কলের মাধ্যমে সবসময় যুক্ত।চালক ও রাইডারদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ক্রিয়াকলাপগুলি তদন্ত করা হবে এবং তা যদি প্রমাণিত হয়, তবে আপনার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ হতে পারে। উদাহরণস্বরুপ:
রাইডার্সের সঙ্গে শারীরিক যোগাযোগ।
এই কমিউনিটি নির্দেশিকাগুলোতে স্পষ্ট করে বলা হয়েছে যে আপনি গাড়ির যাত্রীদেরকে স্পর্শ বা তাদের সাথে ফ্লার্ট করতে পারবেন না।উবার রাইডে থাকাকালীন কোনরকম যৌনকর্মে লিপ্ত হওয়া যাবে না। যাই হোক না কেন, রাইডারের সাথে কোনভাবেই যৌন হয়রানিমূলক আচরণ করা যাবে না। আপনার কখনই কোন রাইডারকে শারিরীক বা মানসিকভাবে আঘাত করা উচিত নয়।
অনুপযুক্ত ও অপমানজনক ভাষা বা অঙ্গভঙ্গি ব্যবহার করা।
উদাহরণস্বরূপ, অতিরিক্ত ব্যক্তিগত প্রশ্ন করা, হুমকি দেওয়া ও আক্রমণাত্মক, যৌনতাবিষয়ক, বৈষম্যমূলক বা অসম্মানজনক মন্তব্য বা অঙ্গভঙ্গী করা।
একটি ট্রিপ শেষে রাইডারের সঙ্গে অবাঞ্ছিতভাবে যোগাযোগ করা।
উদাহরণস্বরূপ, ভ্রমণের পরে কাউকে ক্ষুদেবার্তা প্রেরণ, কল করা বা কারো সাথে দেখা করা।
উবার ব্যবহার করার সময় স্থানীয় আইন ভঙ্গ করা ।
উদাহরণস্বরূপ, গাড়ি চালানোর সময় ক্ষুদেবার্তা প্রেরণ, নির্ধারিত গতিসীমা অতিক্রম বা অন্য কোন উপায়ে স্থানীয় ট্রাফিক আইন ভঙ্গ ; এবং অপরাধমূলক কার্যক্রমে উবার ব্যবহার করা -- যেমন, মাদকদ্রব্য ও মানব পাচার বা শিশুদের যৌন শোষণ।
মাদক ও নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে জিরো টলারেন্স**
গাড়ি চালানোর সময় উবার অংশীদারদের দ্বারা মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য সেবন করার ক্ষেত্রে উবারের অবস্থান কঠোর।
**কোন আচরণগুলোর কারণে আপনি অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারাতে পারেন? উবার অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় যদি কোন চালককে মাদক বা নেশাদ্রব্য সেবনরত অবস্থায় পাওয়া গেলে তার আকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে । উবার এমন চালকের অ্যাকাউন্টটিও নিষ্ক্রিয় করতে পারে যার বিরুদ্ধে পরপর কয়েকবার মাদক বা নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার সম্পর্কিত অভিযোগ পাওয়া গেছে।
মাদক ও নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে জিরো টলারেন্স
গাড়ি চালানোর সময় উবার অংশীদারদের দ্বারা মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য সেবন করার ক্ষেত্রে উবারের অবস্থান কঠোর। কোন আচরণগুলোর কারণে আপনি অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারাতে পারেন? উবার অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় যদি কোন চালককে মাদক বা নেশাদ্রব্য সেবনরত অবস্থায় পাওয়া গেলে তার আকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে । উবার এমন চালকের অ্যাকাউন্টটিও নিষ্ক্রিয় করতে পারে যার বিরুদ্ধে পরপর কয়েকবার মাদক বা নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার সম্পর্কিত অভিযোগ পাওয়া গেছে।
আইন অনুসরণ
আমরা আশা করি উবার আপ ব্যবহারকারী সকল চালক প্রাসঙ্গিক কেন্দ্রীয়, রাষ্ট্রায়ত্ত ও স্থানীয় আইন এবং সড়ক সংক্রান্ত সকল নিয়ম মেনে চলবে। আপনার এলাকায় চালক ও যানবাহনের নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা মেটানোও এর অন্তর্ভুক্ত। উবার উল্লেখিত কার্যকলাপের জন্য আপনার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করতে পারে যেমন: উবার অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় গুরুতর অবৈধ কার্যকলাপে লিপ্ত; বৈধ যানবাহন নিবন্ধন বা ড্রাইভারের লাইসেন্স বজায় না রাখা ও উবার অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় ট্র্যাফিক আইনগুলো না মানার কারণে বা অনিরাপদ ড্রাইভিং করার ফলে দন্ডিত হলে।
আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ
উবার অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় যানবাহনে আগ্নেয়াস্ত্র বহন করা রাইডার্স ও চালক উভয়ের জন্য নিষিদ্ধ।আমাদের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধনীতি সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে। [১] আপনি যদি উবারের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধকরণ নীতি লঙ্ঘন করেন তবে আপনি উবার অ্যাক্সেস হারাতে পারেন।
অপ্রীতিকর কর্মকাণ্ড
ব্যবহারকারীদের প্রত্যেক ট্রিপ নিরাপদ ও স্বচ্ছ রাখার জন্য উবারের সিস্টেমের বাইরে ঘটা কোনো কাজ, যেমন- অ্যানোনিমাস পিকআপ, সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যে কারণে আাপনি অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারাতে পারেন? উবার অ্যাপ ব্যবহার করার সময় নিয়ম বহির্ভূত কোনো ট্রিপ নেয়া; ব্যবসা বা ব্র্যান্ডের ক্ষতি হয়, যেমন- অনুমোদন ছাড়া উবারের ট্রেডমার্ক বা মেধা সম্পত্তি ব্যবহার করা, বা উবারের চালক হওয়ার শর্ত ভঙ্গ করা; এবং উবারের সিস্টেমের বাইরে কোনো ধরনের লেনদেন করা; এসব কাজে কোনো চালক লিপ্ত থাকলে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।\
প্রতারণা
উবারের উপর সাধারণের আস্থায় উবারের মূল ভিত্তি। প্রতারণাপূর্ণ কার্যকলাপ এই ভিত্তিতে আঘাত হানে। তাই প্রতিনিয়ত আমরা নজর রাখি যেন কোনো চালক বা যাত্রী আমাদের সিস্টেমের অপব্যবহার না করতে পারেন।যে কারণে আাপনি অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারাতে পারেন? ইচ্ছাকৃত ভাবে ট্রিপের সময় বা দূরত্ব দীর্ঘ করা; যাত্রীকে ত্রিপ বাতিল করতে বাধ্য করা সহ ট্রিপ সম্পূর্ণ করবে না এমন চিন্তা করে ট্রিপ গ্রহণ করা; প্রতারণা করার লক্ষ্যে নকল রাইডার বা ড্রাইভার অ্যাকাউন্ট তৈরি করা; প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত, যেমন- ফলস ক্লিনিং ফিস, ট্রিপের ফি বা চার্জ দাবি করা; এবং ইচ্ছাকৃত ভাবে প্রতারণামূলক বা মিথ্যা ট্রিপ গ্রহণ করা বা শেষ করা; ইত্যাদি প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত যেকোনো অ্যাকাউন্ট আমরা বন্ধ করে দেই।
সঠিক ব্যক্তিগত তথ্য
উবার অ্যাপটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন ট্রিপ শুরু করার আগে যাত্রী চালকের নাম, প্রোফাইলের ছবি, বাহনের মডেল এবং লাইসেন্স প্লেট নাম্বার সম্বন্ধে জানতে পারেন। ভুল বা পুরান তথ্য যাত্রীদের জন্য বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং তাদের উবার ব্যবহারের অভিজ্ঞতা খর্ব করতে পারে। যে কারণে আাপনি অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারাতে পারেন? উবারে ভুল তথ্য দেয়া; অন্য কাউকে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে দেয়া; অননুমোদিত বাহনের সাহায্যে ট্রিপ সম্পন্ন করা; ইত্যাদি কারণে আমরা আপনার উবার অ্যাকাউন্ট বন্ধ করে দিব। পাশাপাশি, কোনো চালকের কোনো কাগজ যেমন- চালকের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আমরা আমাদের অ্যাপে তার প্রবেশাধিকার বন্ধ করে দেই, যতক্ষণ পর্যন্ত সে যথাযথ কাগজপত্র আবার জমা দেন।\
বৈষম্য
উবারের লক্ষ্য সব যাত্রীদের জন্য যেকোনো স্থানে নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা পৌঁছে দেয়া। যেকোনো ধরনের বৈষম্যের বিপরীতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করি।যে কারণে আাপনি অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারাতে পারেন? যাত্রী কোথায় জেতে চান, বা তার জাতি, বর্ণ, ধর্ম, গোত্র, লিঙ্গ, বৈবাহিক সম্পর্ক, পছন্দ, লিঙ্গিক পরিচয়, বয়স বা স্থানীয় আইন বা সমাজের পরিপন্থী নয় এমন যেকোনো বৈশিষ্টের উপর ভিত্তি করে যাত্রীদের রাইড নিতে অসঙ্গতি প্রকাশ করা অগ্রহণযোগ্য। এধনের কাজে আপনার উবার অ্যাকাউন্টটি চিরতরে বাতিল হয়ে জেতে পারে।শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের যাতায়াত মাধ্যম বৃদ্ধির জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে থাকি। যার কারণে চালকদের কাছে এই বিষয়ে পর্যাপ্ত তথ্য দেয়া থাকে। গ্রহণযোগ্যতা বিষয়ে উবারের প্রতিশ্রুতি সম্বন্ধে বিস্তারিত জানতে ভিজিট করুনএখানে। আমরা আশা করি, উবার অ্যাপ ব্যবহারকারী প্রত্যেক চালক শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের পরিবহণ সংক্রান্ত রাষ্ট্র,কেন্দ্রীয়,এবং স্থানীয় সব আইন মেনে চলবে।
যাত্রী ও চালকদের স্টার রেটিং
প্রত্যেক ট্রিপের পর যাত্রী ও চালকেরা একে অপরকে ৫ স্টার মাত্রায় রেটিং করতে পারবেন এবং ট্রিপ সম্বন্ধে নিজের অভিমতো দিতে পারবেন। এই টু-ওয়ে রেটিং সিস্টেম প্রত্যেককে তাদের নিজ ব্যবহারের উপর দায়িত্বশীল হতে সাহায্য করে। এই দায়িত্বশীলতাবোধের মাধ্যমে যাত্রী ও চালকদের জন্য একটি শ্রদ্ধাশীল ও নিরাপদ পরিবেশ সৃষ্টি হয়। চালকরা ড্রাইভারস অ্যাপের রেটিংস ট্যাবে তাদের বর্তমান রেটিং দেখতে পাবেন। যাত্রীরা উবার অ্যাপের মেন্যুতে জেয়ে তাদের বর্তমান রেটিং দেখতে পাবেন।
কীভাবে আমার রেটিং হিসাব করা হয়?
চালক ট্রিপ শেষে (১ থেকে ৫ এর মধ্যে) যাত্রীকে যতো স্টার রেটিং দেন তার গড় করে যাত্রীর রেটিং হিসাব করা হয়। আবার ট্রিপ শেষে (১ থেকে ৫ এর মধ্যে) যাত্রী চালকে যতো স্টার রেটিং দেন তার গড় করে চালকের রেটিং হিসাব করা হয়। উভয় ক্ষেত্রেই, রেটিং দেয়া হয়েছে এমন বিগত ৫০০ ট্রিপ অথবা যদি মোট ট্রিপের সংখ্যা ৫০০ এর কম হয় তাহলে মোট ট্রিপের গড় থেকেই আপনার রেটিং প্রস্তুত করা হয়।রেটিং বেশি রাখার সবচেয়ে সহজ উপায় প্রত্যেক ট্রিপে আপনার চালকের প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং তার সাথে ভালো ব্যবহার করুন। এবং আপনি যদি নিজে চালক হন তাহলে এর পাশাপাশি প্রত্যেক ট্রিপে আপনার যাত্রীকে ভালো সার্ভিস প্রদান করুন। উবার প্ল্যাটফর্মে যুক্ত বেশির ভাগ চালক চমৎকার সার্ভিস প্রদান করেন এবং বেশির ভাগ যাত্রী ভালো ব্যবহার করার পাশাপাশি চালকের উপর শ্রদ্ধাশীলও থাকেন। তাই অত্যন্ত সুষ্ঠতার সাথে আমাদের কার্যক্রম পর্যালোচনা করা হয়। কিন্তু আমরা জানি, মাঝে মাঝে কোনো ট্রিপ সুষ্ঠভাবে সম্পন্ন হয় না। এই কারণে আমরা আপনার সর্বশেষ ৫০০ ট্রিপ (অথবা যদি মোট ট্রিপের সংখ্যা ৫০০ এর কম হয় তাহলে মোট ট্রিপের গড় থেকে) আপনার রেটিং প্রস্তুত করি। ফলে আপনার হাতে আপনার রেটিং ভালো করার সুযোগ থাকে।
যে কারণে আাপনি অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারাতে পারেন?
আমাদের সার্ভিসের মান নিয়ন্ত্রণের জন্য যাত্রী ও চালক উভয়ের জন্যই একটি সর্বনিম্ন গড় রেটিং নির্ধারণ করা হয়েছে। আপনার রেটিং সেই সর্বনিম্ন গড় রেটিংয়ের কাছাকাছি যেতে থাকলে আমরা আপনাকে সতর্ক করে দিব এবং যে উপায়ে আপনার গড় রেটিং বৃদ্ধি করা যায় তার পরামর্শ দিব।কয়েকবার সতর্ক করার পরও যদি আপনার গড় রেটিং সর্বনিম্ন গড় রেটিংয়ের থেকে কম থাকে তাহলে আপনার উবার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়া হতে পারে। যাত্রী হিসেবে আপনার উবার অ্যাকাউন্ট যদি বন্ধ করে দেয়া হয় তাহলে আপনি আর কখনো আপনার উবার বা উবার ইটস অ্যাপে প্রবেশ করতে পারবেন না।
About