চালকের আবশ্যকতাসমূহ
নিজেই নিজের বস হওয়ার এবং অর্থ উপার্জনের একটি দুর্দান্ত উপায় হচ্ছে Uber। বাণিজ্যিক লাইসেন্স থেকে গাড়ি, প্রতিটি পদক্ষেপে Uber আপনাকে সাহায্য করতে পারে।
উপার্জনের তিনটে উপায়
ড্রাইভার তথা মনিব
ড্রাইভার তথা গাড়ির মালিক তার নিজের গাড়ি চালান। শহর বিশেষে আবশ্যক শর্তগুলো আলাদা আলাদ হয়, তবে কয়েকটা ন্যূনতম আবশ্যক শর্ত থাকে:
- বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স
- পুলিশ ভেরিফিকেশন
- রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC)
- গাড়ির বিমা
- ট্যুরিস্ট পারমিট
পার্টনারের অধীন ড্রাইভার
যে পার্টনার নিজে গাড়ি চালান না তার গাড়ি পার্টনারের অধীনে ড্রাইভার চালান। পার্টনারের অধীন ড্রাইভারের কাছে নিম্নোক্ত ডকুমেন্টগুলি থাকা আবশ্যক:
- ড্রাইভিং লাইসেন্স
- পুলিশ ভেরিফিকেশন
গাড়ি চালক নয় এমন পার্টনার
গাড়ি চালক নয় এমন পার্টনার বা fleet (ফ্লিট) পার্টনার নিজে Uber প্ল্যাটফর্মে গাড়ি চালান না তবে তিনি (একাধিক) গাড়ির মালিক এবং অন্তত একজন ড্রাইভারকে ম্যানেজ করেন। গাড়ি চালক নয় এমন পার্টনারের কাছে এইগুলি থাকা আবশ্যক:
- ড্রাইভিং লাইসেন্স বা ফটো আইডি
- রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC)
- গাড়ির বিমা
- ট্যুরিস্ট পারমিট
শুরু করা সহজ
1. অনলাইনে সাইন আপ করুন
আপনার বিষয়ে এবং আপনার কাছে যদি গাড়ি থাকে তাহলে সেটার বিষয়ে আমাদের জানান। আপনার কাছে সেটা না থাকলে, সেটা পেতে আমরা আপনাকে সাহায্য করবো।
2. কিছু ডকুমেন্ট শেয়ার করুন
আমাদের উপরোক্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলির একটা কপির দরকার হবে।
3. আপনার অ্যাকাউন্ট সক্রিয় করুন
আপনার গাড়িটি স্থানীয় গ্রীনলাইট হাবে নিয়ে আসুন। শহর বিশেষে আবশ্যকতা অলাদা হয়ে থাকে, তাই সাইন আপ করার জন্য আরও তথ্য দেখুন।
স্থানীয় গাড়ির আবশ্যকতাসমূহ
উপরোক্ত ন্যূনতম আবশ্যকতাগুলি ছাড়াও, প্রতিটি শহরের গাড়ি সংক্রান্ত নিজস্ব নিয়ম থাকে।
নিজে নিজের মনিব হন
শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে এই ওয়েবপেজ-এ তথ্য জানানো হয়েছে এবং আপনার দেশ, অঞ্চল, বা শহরের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। এটা পরিবর্তনসাপেক্ষ এবং নোটিশ ছাড়া আপডেট করা যায়।